Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home খাদের কিনারায় থেকে শেষ ম্যাচ নিয়ে যা বললেন তামিম
খেলাধুলা

খাদের কিনারায় থেকে শেষ ম্যাচ নিয়ে যা বললেন তামিম

By Sibbir OsmanJuly 31, 2019Updated:July 31, 20193 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে টানা হেরেছে টিম বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯১ রানের বিশাল ব্যবধানে হেরে তামিমরা। সিরিজের দ্বিতীয় ম্যাচেও স্বাগতিক লঙ্কার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা। ইতোমধ্যে ২টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। এগিয়ে আছে শ্রীলঙ্কা।

আজ বুধবার (৩১ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কলম্বো’র প্রেমাদাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।

লঙ্কাওয়াশের হাত থেকে বাঁচতে তাই আজ জয়ের কোন বিকল্প নেই মুশফিক-তামিমদের। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল তাই শেষ ওয়ানডেতে জয়ের স্বাদ পেতে চান। আত্মতৃপ্তির জন্য হলেও তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে চান, জয় নিয়ে দেশের মাটিতে পা রাখতে চান টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক।

শেষ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, আমরা সিরিজ হেরে গেছি। এখন ৩-০ অথবা ২-১ এর মধ্যে পার্থক্য হবে, আমরা অন্তত নিজেদের প্রমাণ করতে পারব; প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছি সেভাবে খেলতে পারিনি। কিন্তু শেষ ম্যাচটি নিজেদের আত্মতৃপ্তির জন্য জেতা উচিত। দেশে সবাই প্রত্যাশা করছে, অন্তত একটা জয় নিয়ে ফেরার। এমনটাই বলেন মি. ড্যাশিং ওপেনার।

তামিম জানান, সিরিজে লড়াই করার কিংবা প্রথম দুই ম্যাচ থেকে ভালো কিছু পাওয়ার সুযোগ ছিল।

তিনি বলেন, প্রথম দুই ম্যাচে আমাদের সুযোগ এসেছিল। আমরা চাইলে সুযোগগুলো কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারতাম। কিন্তু আমরা নিজেদের ভুলেই সেটি পারিনি। ভুলগুলো শুধরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

প্রথম ম্যাচে ৯১ রানে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারে টিম বাংলাদেশ।

তামিম বলেন, আমরা প্রথম দুই ম্যাচে তিন বিভাগেই কোনো না কোনো সময় ভুল করেছি। ব্যাটিংয়ে যে রকম শুরু আশা করেছিলাম, তেমনটি হয়নি। আবার বোলিংয়ে যে রকম আশা করেছিলাম, তেমন করতে পারিনি। ফিল্ডিংয়ে যেমনটা করার দরকার ছিল, তাও পারিনি। তাই আমরা প্রত্যেকেই ব্যর্থতার জন্য দায়ী। শেষ ম্যাচে কিছু পেতে হলে তিন বিভাগকেই এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে পড়ায় ও সহ অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় অধিনায়কের নেতৃত্ব পান তামিম ইকবাল। কিন্তু নিজের দায়িত্বটা ভালোভাবে করতে পারেন নি বলেও জানান দেশ সেরা এই ওপেনার।

অধিনায়কের দায়িত্ব প্রসঙ্গে তামিম বলেন, একটি বা দুটি ম্যাচ দিয়েই অধিনায়কত্ব বিচার করা উচিত নয়। এখন এসব নিয়ে কথা বলারও কিছু নেই। এটি সত্যি, সিরিজে আমরা ভালো করতে পারিনি। অবলীলায় স্বীকার করেন অতি ভদ্র এই ক্রিকেটার।

তিনি বলেন, ক্রিকেট মাঠে সবার আগে দলগত পারফরম্যান্সটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি হলে যেকোনো ম্যাচে ভালো করা যায় বলে জানান তিনি, দলগতভাবে পারফরম্যান্স করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জয়ের জন্য দলের সবাইকে একসঙ্গে পারফর্ম করতে হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কিনারায় খাদের খেলাধুলা তামিম থেকে নিয়ে, বললেন ম্যাচ যা শেষ!
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

February 3, 2026
Latest News
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.