Advertisement
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। এরপর তাদের লক্ষ্য ছিল শেষ দুই ম্যাচ জিতেই সিরিজ শেষ করা। চতূর্থ ম্যাচে কষ্টসাধ্য জয় তুলে নিলেও ৫ম ম্যাচে লজ্জার রেকর্ড গড়ে পরাজয় বরণ করতে হয়েছে অজিদের। বাংলাদেশের বিপক্ষে ৫ম টি-টোয়েন্টিতে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেছে তারা। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই অস্ট্রেলিয়ার এখন পর্যন্ত সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে অলআউট হয়েছিল রিকি পন্টিং-গিলক্রিস্টরা।

বাংলাদেশে এসে সময়টা ভালো কটেনি অজি অদিনায়ক ম্যাথু ওয়েডের। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাকে। ব্যাটে বলে পুরো সিরিজজুড়েই ব্যর্থ ছিল তার সতীর্থরা। তাই বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারের পরে নিজেদের ব্যর্থতাকেই দায়ী করছেন তিনি।

শেষ টি-টোয়েন্টি ও সিরিজ হারের পর ম্যাথু ওয়েড বলেন, এটা বলা কঠিন তবুও আমরা এই ম্যাচ থেকেও ইতিবাচক কিছু পেয়েছি। আমার মনে হয় আন্তজার্তিক ক্রিকেটের জন্য বাংলাদেশ সবচেয়ে কঠিন কন্ডিশন। এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু এটা আমাদের সিরিজ ছিল না। সিরিজ হারের জন্য আমরা কোনো অজুহাতও দিতে চাই না, কারণ আমরা পযাপ্ত ক্রিকেট খেলতে পারিনি। অস্ট্রোলিয়া দলের আমরা সকলেই পেশাদার ক্রিকেটার, যারা বিশ্বের বিভিন্ন জায়গাতে বছরের পর বছর খেলছে।

ওয়েড আরও বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা করতেই হয়। কারণ তারা এই কন্ডিশনে নিজেদের মানিয়ে নিয়েছে এবং রানও তুলেছে। আমি মনে করি স্পিন নির্ভর উইকেট ও কন্ডিশনে ব্যাটিং আমাদেরকে পিছিয়ে রেখেছে। আজকের মতো বড় ব্যবধানে টি-টোয়েন্টিতে হারের রেকর্ড আমাদের খুব কম। দলের নবীনদের জন্য এ সফর বেশ শিক্ষণীয়। বাংলাদেশের জন্য শুভকামনা রইল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.