Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেষ হয়ে গেলো রোহিঙ্গা তরুণীর উচ্চশিক্ষার স্বপ্ন
জাতীয়

শেষ হয়ে গেলো রোহিঙ্গা তরুণীর উচ্চশিক্ষার স্বপ্ন

By iNews DeskSeptember 6, 2019Updated:September 6, 20193 Mins Read

শেষ হয়ে গেলো রোহিঙ্গা তরুণীর উচ্চশিক্ষার স্বপ্নসময়টা ১৯৯২ সাল। প্রাণভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিল রহিমা আক্তারের পরিবার। জন্ম-বেড়ে উঠা সবই হয়েছে বাংলাদেশে। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে মেয়েটি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তবে আইন তার পিছু ছাড়েনি। নিয়মের বেড়াজালে পড়ে সে এখন বিশ্ববিদ্যালয় ছাড়া। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার ছাত্রত্ব স্থগিত করেছে। যেহেতু নিয়ম অনুসারে রোহিঙ্গা শরণার্থীদের সন্তানরা বৈধভাবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের পড়তে পারে না, তাই তার বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যপক হৈচৈ চলছে।

সূত্রের তথ্য, ইন্টারনেটে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থায় প্রচারিত দেড় মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহী ওরফে খুশির উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে একটি এনজিওর কর্মী হিসেবে তার স্বদেশী রোহিঙ্গাদের সাক্ষাতকার নিচ্ছে। ভিডিওটিতে উল্লেখ করা হয়, ১৯৯২ সালে রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহী খুশির পরিবার একইভাবে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল বাংলাদেশে।

সেখানে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের সন্তানরা বৈধভাবে বাংলাদেশের কোন স্কুলে পড়তে পারে না। তাই রোহিঙ্গা পরিচয় লুকিয়ে কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুলে ভর্তি হয়েছিল রোহিঙ্গা মেয়ে খুশি।

সূত্রে প্রকাশ, রোহিঙ্গা নারী খুশি কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি ও কক্সবাজার সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবি অনার্স পড়ছেন তিনি। এই রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহী খুশি, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সংগঠন বন্ধুসভার জেলা কমিটির অর্থ সম্পাদক। এছাড়াও উইমেন লার্নিং সেন্টার, মার্কিন ফাউন্ডেশন কক্সবাজার সরকারী কলেজের স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

Advertisement

সম্প্রতি বার্তা সংস্থা ডয়চে ভেলে খুশির দেড় মিনিটের ভিডিওটি ইন্টারনেটে প্রচার করলে তার রোহিঙ্গা পরিচয় ফাঁস হয়ে যায়। তার সহপাঠীরাও রীতিমতো বিস্মিত খুশি একজন রোহিঙ্গা এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। স্থানীয় রোহিঙ্গা হয়েও খুশির মা মিনারা বেগমসহ তার পরিবারের সবাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে কক্সবাজার শহরে বসবাস করছে। তারা রোহিঙ্গা ক্যাম্পেও আশ্রিত রোহিঙ্গা হিসেবে ত্রাণ সুবিধা ভোগ করছে বলে জানা গেছে।

ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করলে তাদের অবস্থাদি দেখে আশ্রিত রোহিঙ্গারাও প্রত্যাবাসন না হয়ে এদেশে থেকে যাবার বিভিন্ন পরিকল্পনা করে থাকে বলে জানা গেছে। তারা শহরে আসলে বাংলাদেশী পোশাক তথা শাড়ি ও সালোয়ার কামিজ আর ক্যাম্পে গেলে থামিসহ ওপারের (বার্মা) পোশাক পরিধান করে থাকে রোহিঙ্গা নারী মিনারা ও তার পরিবারের সদস্যরা।

ফেসবুকে সুজন নামে একজন লিখেছেন, আমি আজ জানতে পেরেছি যে খুশি একজন রোহিঙ্গা। এতদিন জানতাম না বিষয়টি। তাহমিদুল লিখেছেন, ও মাই গড! এই মেয়েটা রোহিঙ্গা! সে বিবিসি মিডিয়া নামে একটা এনজিওতে চাকরি করে সম্ভবত। কয়দিন আগে ছিনতাইকারী পিটিয়ে পেপারে হেডলাইন হয়েছিল। আরিফ শিকদার বাপ্পী লিখেছেন, তথ্যবহুল আলোচিত এটি, আশা করি এর গুণে প্রশংশিত না হয়ে এখনি প্রতিবাদ করা প্রয়োজন। কক্সবাজারসহ দেশের সকল প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্যে লিপ্ত না হয়ে দেশের স্বার্থে কঠোর হওয়া দরকার।

অভিযোগ রয়েছে, কক্সবাজার ছাড়াও চট্টগ্রামের হালি শহরে শত শত রোহিঙ্গা নিজেদের বাংলাদেশী দাবি করে বসবাস করে যাচ্ছে। এ ধরনের রোহিঙ্গা এক নারীর ভুয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নির্বাচন কমিশনের (ইসি) সুরক্ষিত সার্ভারে থাকার ঘটনা তদন্ত করতে গিয়ে গঠিত তদন্ত কমিটি আরও ৪৬টি ভুয়া এনআইডির তথ্য ইসির সার্ভারে পেয়েছে বলে জানা গেছে।

https://www.youtube.com/watch?v=VuU9_wW0we8

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa