Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শেষটা আর আনন্দে রাঙানো হলো না নাদালের
অন্যান্য খেলাধুলা

শেষটা আর আনন্দে রাঙানো হলো না নাদালের

By Md EliasNovember 20, 20242 Mins Read

ঘোষণাটা দিয়েছিলেন গত অক্টোবরে। সে সময় জানিয়েছিলেন, নভেম্বরের ডেভিস কাপে ইতি টানবেন টেনিস নামক অধ্যায়ের। শেষটা রাঙাতে চেষ্টার কমতি রাখেননি। কিন্তু তা আর হলো কোথায়। টুর্নামেন্ট শেষের আগেই থেমে গেল তাঁর ক্যারিয়ার।বিদায়, রাফায়েল নাদাল!

রাফায়েল নাদাল

Advertisement

ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছে স্পেন। এতে টেনিসে থেমে গেল রাফায়েল নাদাল নামক এক মহাতারকার পথচলা। নিজের শেষ ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েই অবসরে যেতে হচ্ছে নাদালকে।

একে তো ঘরের মাঠের কোর্ট, তার ওপর নাদালের শেষ ম্যাচ, অনুমিতভাবে গ্যালারি থেকে একচ্ছত্র সমর্থন পেয়েছেন নামাল। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে সিঙ্গেলসে নেদারল্যান্ডসের বটিক ফন ডে শানশুল্পের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে যান নাদাল। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্পেন।

দ্বিতীয় সিঙ্গেলসে তালোন গ্রিয়েকসপোরকে ৭-৬ (৭-০), ৬-৩ গেমে হারিয়ে ১-১ সমতা ফেরান স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাস। তবে ম্যাচের ফল নির্ধারণী তৃতীয় ম্যাচে ডাবলসে নেদারল্যান্ডসের ওয়েসলি কুলহফ-বটিক জুটির কাছে ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৩) গেমে হেরে যায় আলকারাস-মার্সেল গ্রানোলার্স-পুয়োল জুটি। এতে টুর্নামেন্টের শেষ আট থেকেই বিদায় নিশ্চিত হয় স্প্যানিশদের। আর থেমে যায় পেশাদার টেনিসে নাদালের দীর্ঘ দুই যুগের পথচলা।

অবশ্য ক্যারিয়ারের শেষ দিকে চোটের সঙ্গেই লড়াইটা বেশি চলেছে নাদালের। ২০২০ এর ইউএস ওপেনের শুরু থেকে পরের চার বছরে হওয়া ১৭টি গ্র্যান্ড স্লামের ৯টিতেই খেলতে পারেননি চোটের কারণে। চোট কাটিয়ে ২০২২ সালে দারুণভাবে ফিরে এসে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।

চোট কাটিয়ে চলতি বছরের জানুয়ারিতে ফিরলেও আবার চোটে পড়েন। শেষমেষ শরীরের সঙ্গে যুদ্ধে না পেরে অবসরের সিদ্ধান্তই নিয়ে নেন নাদাল। শেষবারের মতো কোর্ট থেকে উঠে যাওয়ার পর ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের মালিক। নাদাল বলেছেন, ‘২০ বছরের পেশাদার ক্যারিয়ারে ভালো-খারাপ সময়ে আপনারা পাশে ছিলেন। আপনারাই আমাকে খেলা চালিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন।’

এরপর নেদারল্যান্ডসকে অভিনন্দন জানিয়ে স্পেন দলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন নাদাল, ‘আমি নেদারল্যান্ডসকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি এখানে থাকা পুরো স্পেন দলকে ধন্যবাদ, তাঁরা আমাকে আবারও ডেভিস কাপ খেলার সুযোগ দিয়েছে। যদিও আমরা যেমনটা চেয়েছিলাম, সেটা হয়নি। আমার পক্ষে যতটুকু করা সম্ভব, আমি পুরোটা দিয়ে চেষ্টা করেছিলাম।’

নারীকে প্রতিদিন একটি ডিম খাওয়া কেন প্রয়োজন

চোটের কারণেই যে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা শেষবেলা আবারও মনে করিয়ে দিয়েছেন নাদাল, ‘সত্যটা হচ্ছে, আপনি কখনোই চাইবেন না এমন দিন আসুক। আমি টেনিস খেলতে কখনোই ক্লান্ত ছিলাম না। কিন্তু আমি খেলাটা চালিয়ে যাই, এটা আমার শরীর চায় না। আমাকে এটা মেনে নিতে হবে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার যেটা শখ ছিল, সেটাকে এত দীর্ঘ সময় পেশা হিসেবে বেছে নিতে পেরেছিলাম।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

June 27, 2026
Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

June 27, 2026
ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

June 27, 2026

Latest News

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa