Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শৈত্যপ্রবাহ নিয়ে চরম দু:সংবাদ দিল আবহাওয়া অফিস
জাতীয়

শৈত্যপ্রবাহ নিয়ে চরম দু:সংবাদ দিল আবহাওয়া অফিস

By Saiful IslamJanuary 3, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে- বিগত বছরের মতোই চলতি বছরের জানুয়ারি মাসে বেশ শীত থাকবে। সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে মাসব্যাপী। একইসাথে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে দক্ষিণ–পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে এই মাসে।

জানুয়ারির জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশে একটি কুয়াশাবলয় প্রবেশ করেছে। এ কারণে সোমবার সন্ধ্যার পর থেকে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। আর মঙ্গলবার দেশের উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে দক্ষিণ–পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। দুই থেকে চার দিন ওই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর মাসের মাঝামাঝি সময়ে আরেকটিসহ চলতি মাসে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে একটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় কুয়াশা বেড়ে যাওয়ায় বাতাসে জলীয়বাষ্প বেড়ে গেছে। যে কারণে বায়ুতে বেশি মাত্রায় অতিক্ষুদ্র বস্তুকণা ভেসে বেড়াতে পারছে। দূষিত ওই বস্তুকণার কারণে বায়ুর মানও দ্রুত খারাপ হচ্ছে। রবিবার দিনের বেশির ভাগ সময় রাজধানীর বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর ছিল। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকা বায়ুদূষণের দিক থেকে সবচেয়ে খারাপ তিনটি শহরের মধ্যে ছিল। রবিবার সন্ধ্যা সাতটায় দূষিত বায়ুর দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল আরব আমিরাতের দুবাই, এরপর ভারতের দিল্লি এবং তারপর ঢাকা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, মূলত সাগরে বেশি নিম্নচাপ তৈরি হওয়ায় গেল ডিসেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সে কারণে শৈত্যপ্রবাহ ও শীত কম পড়েছে। তবে চলতি জানুয়ারিতে অন্যান্যবারের মতো শীত পড়ার সম্ভাবনা আছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, ডিসেম্বর মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সে কারণে ওই মাসে অন্যান্য বছরের তুলনায় শীত কম ছিল। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের মতো বড় শহরগুলোতে শীত এবার আরও কম ছিল।

উত্তরাঞ্চল, মৌলভীবাজার ও যশোর–চুয়াডাঙ্গা ছাড়া কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা পাওয়া যায়নি। অর্থাৎ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।

রবিবার (২ জানুয়ারি) দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে পারে।

সারাদেশে ঘন কুয়াশা পড়ার আভাস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অফিস আবহাওয়া, চরম দিল দু:সংবাদ নিয়ে, শৈত্যপ্রবাহ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

February 6, 2026
Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

February 6, 2026
হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

February 6, 2026
Latest News
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

Cold

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

হাদি হত্যার বিচার

হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.