ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত রাশিয়ার

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতে আগামী ১২ নভেম্বর বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে এই প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে ঢাকা আসবে।

কূটনৈতিক সূত্র জানায়, শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখবে প্রতিনিধি দলটি। তারা ১৫ নভেম্বর পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব এবং শ্রম সচিবের সঙ্গে বৈঠক করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইইউর প্রতিনিধি দল আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করবে। বাংলাদেশ ও ইইউর এই বৈঠক চলতি বছরের মাঝামাঝি সময়ে হওয়ার কথা ছিল। তবে কয়েক দফায় পিছিয়ে তা ১৫ নভেম্বর করার সিদ্ধান্ত হয়। মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠকে মূলত বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী কতটা অগ্রগতি হলো, তা নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, ইইউ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে অন্যান্য অগ্রাধিকারের বিষয়ের মধ্যে রয়েছে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, ইপিজেডে শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশুশ্রম বিলোপ, শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা, নিপীড়ন, হয়রানি, অন্যায্য শ্রমচর্চা নিরসন এবং শ্রম ইউনিয়নবিরোধী তৎপরতা রোধ, শ্রমিকদের ন্যায়সঙ্গত ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ এবং ন্যূনতম মজুরি ও বাধ্যতামূলক শ্রম বন্ধের মতো বিষয়গুলোতে আইএলও সনদ অনুসমর্থনের পরিস্থিতি।

বাংলাদেশের শ্রম অধিকার সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে আইনি ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় ২০২১ সালে শ্রম খাতের উন্নয়নে কর্মপরিকল্পনা (এনআইপি) গৃহীত হয়। ২০২৬ সালের মধ্যে এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং অন্যান্য উন্নয়ন অংশীদার সহযোগিতা করছে। বাংলাদেশের এনআইপি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে ২০২১ সালে। এখন এনআইপি বাস্তবায়নে কতটা অগ্রগতি হলো, তা নিয়ে আলোচনা করতেই আসছে ইইউ প্রতিনিধি দলটি।

দুবাই থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন গম

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.