Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ-মোস্তাফিজ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ-মোস্তাফিজ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 10, 20202 Mins Read

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ-মোস্তাফিজ

Advertisement

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার সফরের জন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করে ফেলেছেন নির্বাচকেরা। খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়ার জন্য এখন সরকারি আদেশের অপেক্ষা।

আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্কোয়াড এখনো ঘোষিত হয়নি। তবে সংবাদমাধ্যমে এরই মধ্যে স্কোয়াডে জায়গা পাওয়াদের নাম প্রকাশিত হয়েছে। প্রাথমিক দলে জায়গা পাওয়াদের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে যাকে শুধু সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করার কথা বলেছিল টিম ম্যানেজমেন্ট।

এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাল বলের চুক্তিতেও নেই মাহমুদউল্লাহ। লাল বলের চুক্তিতে না থাকা বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানও রয়েছেন প্রাথমিক দলে।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে বলেছে, মোস্তাফিজসহ মোট ৯ পেসার রেখে প্রাথমিক দল সাজিয়েছেন নির্বাচকেরা। স্পিনার রয়েছেন ৪জন। শ্রীলঙ্কা যাওয়ার আগে স্কোয়াড নামিয়ে আনা হবে ২০ জনে।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মাহমুদউল্লাহর স্কোয়াডে থাকার কথা নিশ্চিত করে বলেছেন, ‘হ্যাঁ, মাহমুদউল্লাহ ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছে, যাদের নাম আমরা আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে ভিসা প্রক্রিয়ার জন্য সরকারি আদেশের জন্য প্রস্তুত করছিলাম।’

নান্নু আরো বলেন, ‘এটি প্রাথমিক স্কোয়াড মাত্র। আমরা এই খেলোয়াড়দের সবার ভিসার জন্য কাজ করছি। আবাসিক ক্যাম্পে ওঠার পর শ্রীলঙ্কা সফরের আগে স্কোয়াড ২০ সদস্যে নামিয়ে আনা হবে।’

শ্রীলঙ্কায় যাওয়ার পরও স্কোয়াড ছোট করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘আমরা শ্রীলঙ্কায় যাওয়ার পর টেস্ট স্কোয়াড ১৭ সদস্যে নামিয়ে আনব। বাকি তিন ক্রিকেটারকে আমরা ঢাকায় পাঠিয়ে দেব।’

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষিত হয়নি। তবে ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা প্রথম টেস্ট।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পাড়ি দেবে ২৭ সেপ্টেম্বর। জাতীয় দলের সঙ্গে যেখানে এইচপি দলও পাঠানোর সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে বিসিবি।

দুই দলের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যা জুলাই-আগস্টে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। পরে দুই বোর্ড আলোচনা করে নতুন সূচি চূড়ান্ত করে। করোনা বিরতির পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহামুদুল্লাহ, ইয়াসির আলী রাব্বী, নূরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সাইফউদ্দিন, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও হাসান মাহামুদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

June 25, 2026
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026

Latest News

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa