
এদিকে প্রেমাদাসার উইকেট যে ব্যাটিং সহায়ক হতে পারে তার ইঙ্গিত এরই মধ্যে দিয়ে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান অশান্তা ডি মেল। পিচ কিউরেটর গডফ্রে ডাবারকে স্পোর্টিং উইকেট বানানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি
উইকেট প্রসঙ্গে সিরিজটির আগে ডি মেল বলেন, ‘আমি গডফ্রেকে বলেছি তিন ম্যাচের জন্যই ভালো উইকেট বানাতে। যেখানে বোলাররা পেস এবং বাউন্স পাবে এবং ব্যাটসম্যানরাও ভালোভাবে খেলতে পারবে। দুই দলের কথা মাথায় রেখেই তাকে এমনটা বলেছি। দুই দলই যেন স্কোরবোর্ডে ভালো রান তুলতে সক্ষম হয়। তিনটি ম্যাচেই স্পোর্টিং উইকেট থাকবে এবং সবগুলোই নতুন উইকেট হবে।’
বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডেটি। শ্রীলঙ্কা সফরের মাত্র একদিন আগে হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দিয়েছে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। আর পবিত্র হজ পালনের কারণে ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ/ শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



