
বিএসএমএইউতে সেবা নিতে আসা ৭২ হাজার ৬৭০ রোগীর ওপর এ গবেষণা করা হয়েছে। দেড় বছর ধরে এই গবেষণার চলে।
বিএসএমএমইউ মিলনায়তনে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে গবেষণার তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা গেছে, দেশে অন্তত ৭৫ ভাগ ইনফেকশন হয় টাইফয়েড, ই-কোলাই, স্ট্যাফাউরিয়াস, ক্লিবশিয়েলা, সিউডোমোনাস ব্যাকটেরিয়া দিয়ে। এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যাকসেস ও ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক অকেঁজো৷ এছাড়া আইসিইউ রোগীদের যে অ্যান্টিবায়োটি দিয়ে চিকিৎসা চলতো, তা এখন ওয়ার্ডের রোগীদেরও দিতে হচ্ছে। এতে বোঝা যায়, পরিস্থিতি কতটা খারাপের দিকে যাচ্ছে। এছাড়াও যেসব জীবাণু আগে শুধু আইসিইউতে মিলত- তা এখন কমিউনিটিতেও খুঁজে পাওয়া যাচ্ছে বলে গবেষণায় জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



