Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে সমন্বয়করা দেশের সীমান্তবর্তী কোনো কোনো এলাকা যেমন- ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যশোরসহ অন্যান্য কিছু স্থানে বিক্ষিপ্তভাবে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলার অভিযোগ করেন।

এ সময় আইজিপি ময়নুল ইসলাম বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি ঘটনা যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছে। এ ধরনের হীন কর্মকাণ্ডে লিপ্ত অপরাধীকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিম ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্যও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। তিনি সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে কোনো অসাধু চক্র বা গোষ্ঠী যাতে সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য কঠোর নজরদারি বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.