Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সংসদ সদস্য শাজাহান কামাল এবং উকিল আবদুস সাত্তারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে
জাতীয়

সংসদ সদস্য শাজাহান কামাল এবং উকিল আবদুস সাত্তারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে

By Bhuiyan Md TomalSeptember 30, 20232 Mins Read

সংসদ সদস্য শাজাহান কামাল এবং উকিল আবদুস সাত্তারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঞার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবন সংলগ্ন ন্যাম ভবন প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ ও সংসদ সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুম দুই সংসদ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে বড় কষ্ট লাগে, দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। শাহজাহান কামালের মত একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুনাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করব। এই দুই নেতার মৃত্যুতে আমরা ভালো মানুষ হারালাম।

লক্ষ্মীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল আর নেই

আমরা এখানে নামাজে জানাজার শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে আছেন, তিনি শোকবার্তা পাঠিয়েছেন।

ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল আমার খুবই ক্লোজলি রিলেটেড ছিলেন। তিনি ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন, পরে মন্ত্রী। একাত্তরের মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আব্দুল সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন।

সংসদ সদস্য আব্দুস সাত্তার আর নেই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa