Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সংসদে কাল বাজেট পেশ, আজ বসছে অধিবেশন
জাতীয়

সংসদে কাল বাজেট পেশ, আজ বসছে অধিবেশন

By rskaligonjnewsMay 31, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: আজ বুধবার (৩১ মে) বসছে জাতীয় সংসদের বাজেট (২৩ তম) অধিবেশন। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।

সংসদ

Advertisement

আগামীকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। এ সময় উপস্থিত থাকবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন রাষ্ট্রপতির সংসদে প্রথম আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ মে সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন আহ্বান করেন। আজ বুধবার বিকেল ৫টায় অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অধিবেশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকে অধিবেশনের কার্যদিবস ছাড়াও বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ এবং বাজেট পাসের পাশের দিনক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতি বছর ৩০ জুন বাজেট পাস হলেও এবার ঈদের ছুটির কারণে ২৫ জুন পাসের প্রস্তাব নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনার পর অধিবেশন মূলতবি করা হবে। চলতি সংসদের সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও অধিবেশন মূলতবি করার বিধান রয়েছে। ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আবকর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থানে মারা যান।

অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে। দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে নতুন বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।

আগামী রোববার থেকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। সরকার ও বিরোধীদলের সদস্যদের আলোচনার পর আগামী ২৫ জুন বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-এ আলম চৌধুরী রাইজিংবিডিকে বলেন, সংসদের বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। এই অধিবেশনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলেও নির্ধারিত সময় পার হলেই অধিবেশনে যোগদানের জন্য নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা নেগেটিভ সনদ নিতে হবে। চলতি সংসদের সর্বশেষ এই বাজেট অধিবেশনে সরকার ও বিরোধীদলের সর্বোচ্চ সংখ্যক সদস্য বাজেট আলোচনায় অংশ নিবেন।

টিভিতে আজকের (৩১ মে ২০২৩) খেলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa