Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সংসদে সোচ্চার রয়েছি, লেজুড়বৃত্তি করছি না : জিএম কাদের
জাতীয় রাজনীতি স্লাইডার

সংসদে সোচ্চার রয়েছি, লেজুড়বৃত্তি করছি না : জিএম কাদের

By Protik Hossainঅক্টোবর 28, 2019Updated:অক্টোবর 28, 20192 Mins Read

Capture্বক

Advertisement
নিজস্ব প্রতিবেদক : ধ্বংসাত্মক কার্যকলাপ না করে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে সোচ্চার রয়েছে, লেজুড়বৃত্তি করছে না বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (এমপি)।

তিনি বলেন, ‘বিগত নির্বাচনে জোট করেছি, আমরা লেজুড়বৃত্তি করছি না। লেজুড়বৃত্তি করলে মন্ত্রিসভায় ঠাঁই নিতে পারতাম। আমরা সংসদে সোচ্চার রয়েছি, শুধু ধ্বংসাত্মক কার্যকলাপ করিনি।’

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘দেশের প্রধান তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি একটি। প্রধান দলগুলো যদি জোটবদ্ধ হয় আমরা বাইরে থাকতে পারি না। তাই আমরা জোটবদ্ধ নির্বাচন করেছি। আমাদের যখন যা দরকার তাই করছি। আন্দোলন করা প্রয়োজন হলে করতে হবে। লোক দেখানো সমাবেশ, লোক ভাড়া করে সমাবেশ করলে চলবে না। লোকজড়ো করার সংগঠন চাই না। এমন লোকজন থাকবে যারা প্রতিকূল পরিস্থিতিতেও পাশে থাকবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হুসেইন মুহম্মদ এরশাদ। ওনার আরেকটি প্রস্তাব রয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার। বর্তমান নির্বাচন ব্যবস্থা ক্রটিপূর্ণ। ওনার প্রস্তাব ছিল আনুপাতিক হারে নির্বাচন ও ফেডারেল সরকার ব্যবস্থা। আমরা এটিকে বাস্তবায়নের জন্য উদ্যোগী হবো।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি লোভ লালসা কিংবা ব্যক্তিগত চাওয়ার ভিত্তিত্বে সিদ্ধান্ত নেই না। আমার কাছে অনেকে আসেন কথা বলি। কিন্তু কাজের ক্ষেত্রে তা কোনোভাবে প্রভাবিত করতে পারে না। রাজনীতিতে শূন্যতা রয়েছে। মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে। দল হিসেবে জাপাকে ভালোবাসে। মানু্ষ চায় জাপা আরও এগিয়ে আসুক।’

তিনি বলেন, ‘আমাদের এখানে কোনো সিস্টেম ছিল না। কে কতদিন রয়েছে তার কোনো রেকর্ড নেই। তাই কিছুটা ভুলত্রুটি হয়েছে। তবে আমরা আশা করছি ভবিষ্যতে এমন অভিযোগ উঠবে না।’

এসময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার (এমপি), ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, আহসান আদেলুর রহমান (এমপি), যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, মহানগর মহিলা পার্টির সভাপতি ডা. সেলিমা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Police

পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

rain

রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa