জুমবাংলা ডেস্ক: বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের প্রথম নামাজে জানাযা সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

জানাযার অনুষ্ঠানে সংসদ সদস্য, জাতীয় সংসদের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন মন্ত্রণালয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ অংশ নেন।
শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি এমপি আব্দুল মান্নান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


