ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। এ উপলক্ষে অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
সংসদের প্রথম অধিবেশন

Advertisement
গতকাল বুধবার (১১ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বিজ্ঞপ্তি জানানো হয়, অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) ও আসাদগেট (১ নম্বর গেট) খোলা থাকবে।

যানজট এড়াতে এবং নির্বিঘ্নে সংসদ ভবনে প্রবেশের সুবিধার্থে আমন্ত্রিত অতিথিদের মনিপুরী পাড়া গেট এড়িয়ে বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে জাতীয় সংসদের ভেতরে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া আমন্ত্রণপত্রের সঙ্গে পাঠানো গাড়ির স্টিকার (পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল) অনুযায়ী নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়।

ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

বিজ্ঞপ্তি আরও জানানো হয়— পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত গাড়ির পার্কিং সংসদ ভবনের ভেতরে বিভিন্ন স্থানে হবে। এছাড়া বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ির পার্কিং পুরাতন বাণিজ্যমেলা মাঠে থাকবে। এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যানবাহনসমূহ মানিক মিয়া এভিনিউ মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করতে হবে।

আমন্ত্রিত সকল অতিথিদের টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করতে বলা হয়েছে। এক্ষেত্রে টানেল রোডে নামার সময় যথাসম্ভব কম সময় নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়াও চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি হতে না নামার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.