Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সচিবদের পিয়নও এমপিদের দাম দেয় না : এমপি নাজিম
জাতীয়

সচিবদের পিয়নও এমপিদের দাম দেয় না : এমপি নাজিম

By Saiful IslamJanuary 17, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘ দেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছে। আমলারা এমপিদের শুধু স্যারটাই বলে। এই স্যারটা না বলে পারে না। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সংসদ সদস্যদের বলব, দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।’
সচিবদের পিয়নও এমপিদের দাম দেয় না : এমপি নাজিম

Advertisement

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে এই আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘সত্য কথা বললে বিষয়টি বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়। আমলাতান্ত্রিক জটিলতায় কিন্তু আমরা ভুগছি। আমলারা যেভাবে কথা বলেন! আমলাদের কাছে এমপির মূল্য নেই, কোনো মূল্যায়ন নেই। তাঁদের শ্রদ্ধাবোধ নেই। পিয়ন পর্যন্ত আজকে আমাদের দাম দেয় না।’ এ বিষয়ে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বহুল ব্যবহৃত ভিডিও দেখার মাধ্যম ইউটিউব বন্ধের দাবি জানান নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ইউটিউবে দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। আবার দেখি সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে। এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, ‘তথ্য মন্ত্রণালয় কী করে আমরা বুঝি না। কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন, শেখ হাসিনা ক্ষমতায় নেই- এই যে কথাগুলো বলা হয়, আমরা স্তম্ভিত হয়ে যাই। অথচ বলা হয়, সত্য ঘটনা। এভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। গ্রামের মানুষগুলো এসব দেখে ভাবেন, না জানি বাংলাদেশে কী হচ্ছে! তথ্য মন্ত্রণালয়কে বলব, দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন।’ ক্রিমিন্যাল ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আমাদের কোনো আপস থাকতে পারে না বলে উল্লেখ করেন তিনি।

নিজের নির্বাচনী এলাকায় অনেক উন্নয়নমূলক কাজের প্রকল্প গ্রহণ করা হলেও তাতে গতি নেই অভিযোগ করে সরকারদলীয় সদস্য নাজিম উদ্দিন বলেন, এলাকার স্কুল-কলেজ ও রাস্তাঘাটের উন্নয়ন কাজ স্থবির হয়ে গেছে। উপজেলা পরিষদ নির্মাণকাজের ডিজাইন দেওয়া হলেও সেই কাজ হয়নি। সমস্ত কাজ একের পর এক বন্ধের পথে রয়েছে। ঠিকাদাররা বলেন, টাকা পাইনি, কাজ কোত্থেকে কর। এমপির কোটার ২০ কোটি টাকার কাজও করা হয় না। এ রকম হলে নির্বাচনের সময় মানুষের কাছে জবাব দিতে পারব না। নির্বাচনের আগে সামনে দুই বছর সময় আছে। এই সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে না পারলে নির্বাচনের সময় জনগণের সঙ্গে কথা বলা যাবে না বলে হতাশা ব্যক্ত করেন তিনি।

‘বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত’, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026
পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

July 6, 2026

Latest News

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa