Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তর করতে নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তর করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

By Sibbir OsmanNovember 26, 2019Updated:November 26, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু খ্যাত সচিবালয়কে শেরেবাংলা নগরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবন কমপ্লেক্স ও আশপাশের এলাকা নিয়ে লুই আই কানের তৈরি মূল নকশা অনুসরণ করে নতুন সচিবালয়ের পরিকল্পনা প্রণয়ন করতে সংশ্নিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তর করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Advertisement

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বর্তমান সচিবালয় সম্প্রসারণ ও ভবন নির্মাণ নিয়ে আলোচনার সূত্রপাত করেন কেউ কেউ। স্থান সংকুলান না হওয়ায় বর্তমান সচিবালয়ে নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের কারণ তুলে ধরা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখানে আর নতুন করে কোনো ভবন করার প্রয়োজন নেই। শেরেবাংলা নগরে সচিবালয় নির্মাণ করা হবে। নতুন সচিবালয় নির্মাণ হলে তখন পুরাতন সচিবালয়েই বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে প্রধান কার্যালয়গুলো স্থানান্তর করা হবে। এ বিষয়ে সংশ্নিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গেছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়কে রমনা থানার আবদুল গণি রোড থেকে সরিয়ে শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা আগেই নিয়েছিল বর্তমান সরকার। শেরেবাংলা নগরে বর্তমান আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ ও চন্দ্রিমা উদ্যানের কিছু জায়গা নিয়ে ৪২ একর জমির ওপর নতুন সচিবালয় নির্মাণের প্রকল্প নেওয়া হলেও নানা কারণে বাস্তবায়নের প্রক্রিয়া থমকে যায়।

২০১৫ সালের অক্টোবরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপন করা হয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্নিষ্টদের নির্দেশনা দিয়ে বলেছিলেন, সংসদ ভবন কমপ্লেক্স ও আশপাশের এলাকা নিয়ে লুই কানের তৈরি মূল নকশা এনে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। লুই কানের মূল নকশা দেখার পর প্রকল্পটি পুনরায় একনেকে উপস্থাপনের পরামর্শ দিয়েছিলেন তিনি। এরপর এ বিষয়ে একনেকে আর কোনো প্রস্তাব ওঠেনি।

প্রস্তাবিত প্রকল্পে চারটি ব্লকে জাতীয় সচিবালয় কমপ্লেক্স নির্মাণের কথা বলা হয়। এর মধ্যে দুটি বড় ব্লকে ৩২টি বড় মন্ত্রণালয় এবং অন্য দুটি ব্লকে ১৬টি ছোট মন্ত্রণালয়কে স্থানান্তরের পরিকল্পনা করা হয়। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে শেরেবাংলা নগরের নতুন সচিবালয় দুই হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালের মধ্যে বাস্তবায়ন করার কথা বলা হয়েছিল।

প্রধানমন্ত্রীর আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড পুরস্কার গ্রহণ :বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিযোগাযোগ খাত ও ডিজিটাইজেশনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডের দুটি পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার দুটি হলো ‘দি আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড-২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ ও ‘দি আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড-২০১৯ রিকগনিশন অব এক্সিলেন্স’।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস গতকাল মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার দুটি হস্তান্তর করেন। পুরস্কার দুটি গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

সূত্র : সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa