জুমবাংলা ডেস্ক : সচিবালয়ের ছয় নম্বর ভবনের সাত তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সচিবালয়ের ৭ তলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement
রবিববার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল জানান, সচিবালয়ের ছয় নম্বর ভবনের সাত তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



