জুমবাংলা ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) পক্ষ থেকে সদস্যসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করা হয়েছে।

Advertisement
এছাড়া সমিতি ভবনে আসা বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবী সহকারীদের মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা এবং যেখানে-সেখানে কফ, থুথু না ফেলে সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও সবার প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞাপ্তিতে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



