Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সনদ জালিয়াতি অভিযোগে নরসিংদীর মেয়র কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা
জাতীয়

সনদ জালিয়াতি অভিযোগে নরসিংদীর মেয়র কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 9, 20202 Mins Read

সনদ জালিয়াতি অভিযোগে নরসিংদীর মেয়র কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা

Advertisement

জুমবাংলা ডেস্ক : সনদ জালিয়াতির অভিযোগে নরসিংদীর পৌরসভার মেয়র মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন নরসিংদী জেলা মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি আহমেদ রনি কায়সার। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী বছরের ২৩ মার্চ অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) মামলার বাদী আহমেদ রনি কায়সারের আইনজীবী মোহাম্মদ রিপন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সনদ জালিয়াতির অভিযোগে সোমবার (৭ ডিসেম্বর) নরসিংদীর পৌর মেয়রের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে মামলা করা হয়।আদালত সিআইডিকে আগামী বছরের ২৩ মার্চ অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয় পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান বলেন, আমাকে হয়রানি করার জন্য সম্পন্ন মিথ্যাভাবে এই মামলা করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি ২০১৫ সালে নরসিংদী পৌরসভা নির্বাচনে দাখিলকৃত হলফ নামায় তার সর্বোচ্চ শিক্ষাগত যােগ্যতা ৮ম শ্রেণি পাস উল্লেখ করেন। আসামি জাল-জালিয়াতি করে এইচএসসি পাস দাবি করেছেন এবং প্রতারণা করে সত্য গােপন করেছেন। নরসিংদী সদর ওয়েবসাইটে এ আসামির শিক্ষাগত যােগ্যতা মাস্টার্স/সমমান উল্লেখ রয়েছে। যা জাল জালিয়াতির মাধ্যমে সৃজনকৃত। আসামি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করে কীভাবে মাস্টার্স/সমমান পাস করলেন এবং নরসিংদী সদর ওয়েবসাইটে শিক্ষা যােগ্যতা মাস্টার্স/সমমান লিখেছেন যা আসামি অসৎভাবে তার প্রকৃত শিক্ষাগত যােগ্যতা গােপন করে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য প্রতারণা ও জাল জালিয়াতি করেছেন, যা ফৌজদারী অপরাধ।

আসামি ২০১৩ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি পাস করেছেন বলে দাবি করলেও ২০১৫ সালের নরসিংদীর পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক হলফনামায় শিক্ষাগত যােগ্যতা এসএসসি পাস না লিখে ৮ম শ্রেণি পাস উল্লেখ করেছেন যা প্রমাণিত হয় যে, তার এসএসসি সাটিফিকেট জাল-জালিয়াতির মাধ্যমে তিনি নিজে সৃজন করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa