Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সন্তান জন্ম দিতে প্রমোদতরী, প্রাসাদ, আরও যা চাইলেন আরব শেখের স্ত্রী
জাতীয়

সন্তান জন্ম দিতে প্রমোদতরী, প্রাসাদ, আরও যা চাইলেন আরব শেখের স্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 16, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় সৌদি আরবের এক নারী ও তাঁর মিলিয়নিয়ার স্বামী আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করেন। বিলাসী জীবন-যাপন করা এই দম্পতি বর্তমানে সন্তান নেওয়ার কথা ভাবছেন। তবে সন্তান নেওয়ার শর্ত হিসেবে স্বামীর কাছে দীর্ঘ ও ব্যয়বহুল এক তালিকা উপস্থাপন করেছেন স্ত্রী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তালিকা প্রকাশও করেছেন তিনি। এ নিয়ে নেটিজেনদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 সন্তান জন্ম দিতে প্রমোদতরী, প্রাসাদ, আরও যা চাইলেন আরব শেখের স্ত্রী

Advertisement

এ বিষয়ে আজ শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান জন্মের জন্য দাবি-দাওয়া সহ সৌদি নারীর ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। তালিকাটিতে প্রথম শর্ত ছিল—ছেলে কিংবা মেয়ে হোক, দুবাইয়ের বিখ্যাত বুর্জ আল আরব ভবনে লেজার শোয়ের মাধ্যমে তার লিঙ্গ প্রকাশ করতে হবে। এই বিষয়টি বুর্জ আল আরব ভবনে প্রায় সময় দেখা যায়। যেমন—কারও ছেলে হলে পুরো ভবনজুড়ে লেখা হয়, ‘ইটস অ্যা বয়!’ এর জন্য খরচ হবে অন্তত ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা কোটি টাকারও বেশি।

তালিকাটির দ্বিতীয় শর্ত ছিল—যুক্তরাষ্ট্রের শীর্ষ সার্জনদের দিয়ে ‘মমি মেকওভার’ করাতে হবে। এটি হলো এমন একটি প্লাস্টিক সার্জারি যার মাধ্যমে সন্তান জন্মের পর একজন মায়ের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। এর জন্য খরচ হবে ১ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৪ লাখের বেশি।

তিন নম্বর শর্তটি সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে—তার ওপর নির্ভর করবে। যদি মেয়ে হয় তবে তার জন্য বহু মূল্যবান একটি ‘ডিওর কালেকশন’ চান ওই সৌদি নারী। আর ছেলে হলে দিতে হবে একটি সুপার ইয়ট বা প্রমোদতরী। দাম উল্লেখ না করলেও ক্ষেত্রবিশেষে একটি সুপার ইয়টের দাম বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

চার নম্বর শর্তে আছে সন্তানের আবাসন ব্যবস্থা। সন্তান থাকলে তাকে দেখাশোনার জন্য অনেক কর্মীও লাগবে। এসব বিবেচনা করে অন্তত ২০ বেডরুমের একটি প্রাসাদ চেয়েছেন আরব শেখের স্ত্রী।

তালিকাটি প্রকাশ করে এর ক্যাপশনে ফলোয়ারদের উদ্দেশে ওই নারী লিখেছেন, ‘আমার মনে হয় এগুলো বেশ যুক্তিযুক্ত। আপনি কী মনে করেন?’

ভাইরাল ওই ভিডিওতে অসংখ্য নেটিজেন মন্তব্য করে তাঁদের মতামত জানিয়েছেন। তবে বেশির ভাগই ওই নারীর ঐশ্বর্যপূর্ণ ও বিলাসী জীবন এবং অত্যধিক চাহিদার সমালোচনা করেছেন। কেউ কেউ গাজার বর্তমান পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন।

একজন লিখেছেন, ‘এই মুহূর্তে বিশ্বে কী ঘটছে, তা ভাবলে এগুলোকে আপনার কাছে আপত্তিকর মনে হবে।’

রমজান মাস ও গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে আরেকজন লিখেছেন, ‘এই ধরনের বিষয়বস্তু শেয়ার করা স্থানীয় ইমেজ এবং পরিস্থিতিগুলো সম্পর্কে ভুল ধারণা দেয়। এটি অবিবেচনাপ্রসূত, বস্তুবাদী এবং সময়ের জন্য আপত্তিকর।’

এক নারী অবশ্য মজা করে লিখেছেন, ‘আমার কাছে খুব যুক্তিসংগত মনে হচ্ছে। আপনার স্বামীর কি কোনো ভাই আছে?’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

জুন 21, 2026
অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

জুন 21, 2026
প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

জুন 21, 2026

Latest News

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa