
শনিবার (২৪ জুলাই) ভোরে কিছু সময়ের ব্যবধানে ছেলে ও বাবার মৃত্যু হয়। এর আগে সন্তানের করোনা পজেটিভ শুনে ঈদের দিনেই মারা যান তার মা রাবেয়া বেগম (৯৫)।
নিহতের সন্তান রুহুল আমিনের বরাত দিয়ে স্থানীয় সয়দাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম খলিল বলেন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ল্যান্স করপোরাল শহিদুল ইসলাম স্বপন গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এমন সংবাদ শুনে ঈদুল আজহার (২১ জুলাই) দুপুরে মারা যান তার মা রাবেয়া বেগম (৯০)। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওই দিন থেকেই কথা বলা বন্ধ হয়ে যায় স্বামী আব্দুল মান্নান সিদ্দিকীর। এ অবস্থায় শোক কাটতে না কাটতেই শনিবার (২৪ জুলাই) ভোরে করোনা আক্রান্ত শহিদুল ইসলামও মারা যান। সন্তানের মৃত্যু সংবাদ শুনে তার বাবা মান্নানও মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৪ জুলাই) দুপুরে সদানন্দপুর নিজ বাড়িতে বাবা-ছেলের জানাজা শেষে সদানন্দপুর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মৃত্যুর খবর শুনেছি। স্বাস্থ্যবিধি মেনেই তাদের জানাজা সম্পন্ন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



