Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সন্তানের বাবা ডাকটাও সে শুনতে পারলো না, এত কষ্ট কোথায় রাখব : রায়হানের মা
অপরাধ-দুর্নীতি জাতীয়

সন্তানের বাবা ডাকটাও সে শুনতে পারলো না, এত কষ্ট কোথায় রাখব : রায়হানের মা

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 24, 20203 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর রায়হানের পরনের শার্ট-প্যান্ট পাল্টে দেয়া হয়েছিল। মর্গে আমার ছেলের পরনে যে শার্ট-প্যান্ট ছিল সেগুলো তার না। মর্গে ছেলের লাশ দেখে এই ব্যাপারটি আমিই প্রথম চিৎকার করে বলেছিলাম। শার্ট-প্যান্ট বদল করে হয়তো ছেলেটারে পরিকল্পিতভাবে বেওয়ারিশ লাশ বানাতে চেয়েছিল পুলিশ। কিন্তু পুলিশ সদস্য তৌহিদের মোবাইল থেকে কল করে তাকে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতন করা হচ্ছে জানানোয় পুলিশের সেই পরিকল্পনা ভেস্তে যায়। আর তাকে নির্যাতন করে হত্যার বিষয়ও প্রমাণিত হয় এক মোবাইল কল থেকেই।’

সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে গত ১১ অক্টোবর পুলিশের নির্যাতনে মারা যাওয়া যুবক রায়হান আহমদের মা সালমা বেগম একটি জনপ্রিয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন।

তিনি জানান, রায়হান ঘটনার দিন বাদ আসর বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে নেভি ব্লু শার্ট ও প্যান্ট ছিল। কিন্তু এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রায়হানের পরনে যে মেরুন রঙের ডোরাকাটা শার্ট ও অর্ধেক কাটা প্যান্ট পাওয়া যায় এ ধরনের পোশাক তার ছিলই না। আলামত হিসেবে ওই কাপড়গুলো তিনি রেখে দিয়েছেন।

রায়হানের মা সালমা বেগম বলেন, শুধুমাত্র ১০ হাজার টাকার জন্য আমার ছেলেটারে মেরে ফেলেছে পুলিশ। এটা আমি বিশ্বাস করি না। রায়হানকে হত্যার পেছনে অন্য বড় কোনো কারণ থাকতে পারে। নইলে এভাবে কেউ মারে? কী কষ্ট দিয়ে মারা হয়েছে আমার কলিজার টুকরোটারে। ১১১টা আঘাত করা হয়েছে ওর ছোট শরীরটায়। না জানি কী কষ্ট পেয়েছে আমার পুতে (ছেলে)। আমি তো মা, কী করে সহ্য করব, আমি তো ভাবতেই পারছি না আমার রায়হান আর নেই। সে আমেরিকায় যাওয়ার সব কাজ করা ছিল। শুধু করোনার জন্য যেতে পারেনি। যদি আমেরিকা চলে যেত তাহলে হইতো এমন বিভৎস দৃশ্য আমার দেখতে হতো না।

তিনি বলেন, শুধু এসআই আকবর নয়, এ ঘটনার সঙ্গে হইতো আরও অনেকে জড়িত আছে। আকবরকে গ্রেফতার করে রিমান্ডে নিলে সব জানা যেত।

আকবরসহ কয়েকজন অভিযুক্ত শনাক্ত হওয়ার পরও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সালমা বেগম বলেন, এই ক্ষোভ কেবল আমার নয়, এই ক্ষোভ দেশের সকল শান্তি প্রিয় মানুষের। আজ যদি পুলিশ না হয়ে কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে এ অভিযোগ থাকত, তাহলে কি গাফিলতি করতে পারত পুলিশ? গণদাবির মুখে আসামিকে দ্রুত গ্রেফতার করতেই তো পুলিশকে আমরা দেখি। এখন পুলিশের কাছ থেকে পুলিশের অপরাধের বিচার পাব না? আমার ছেলে হত্যার বিচারের নিশ্চয়তা চাই।

রায়হানের দাদা একজন পুলিশ সদস্য ছিলেন। তার বাবাও আইনশৃঙ্খলা বাহিনীর (বিডিআর) একজন সদস্য ছিলেন। অথচ পুলিশের পরিবারের সদস্যকেই আজ পুলিশি নির্যাতনে মরতে হলো।

সালমা বেগম বলেন, রায়হানকে সাত মাসের গর্ভে রেখে তার বাবা মাত্র ৩৫ বছর বয়সে দূরারোগ্য ব্যধিতে মারা যান। তখন তিনি বিডিআরের ২৯ ব্যাটালিয়নের একজন হাবিলদার ছিলেন। ছেলেটা জন্ম নিয়ে তার বাবার মুখ দেখেনি। আজ একই বয়সে রায়হানও পুলিশের নির্যাতনে অকালে মারা গেল আড়াই মাসের একটা কন্যা সন্তান রেখে। তার সন্তানের বাবা ডাকটাও সে শুনতে পারলো না। আমি এত কষ্ট কোথায় রাখব?

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীও একজন মা। তার কাছে আমার আবদার, আমার রায়হানের মধ্য দিয়ে যেন চিরতরে বন্ধ হয় বাংলাদেশে পুলিশের হেফাজতে সব নির্যাতন-হত্যা। কোনো মাকে যেন আমার মতো ছেলে হত্যার বিচার আর চাইতে না হয়।  সূত্র : জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

জুন 9, 2026
একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

জুন 9, 2026
রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

জুন 9, 2026
Latest News
ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

রাশিয়া

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

প্রধানমন্ত্রী একনেক

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa