Advertisement

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্রগ্রামের সন্দ্বীপ পৌরসভার টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের টাকায় রাস্তা সংস্কারের কাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় হামলার শিকার হয়েছেন সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার সন্দ্বীপ প্রতিনিধি মিজানুর রহমান টিটু।

সোমবার (৩ মে) দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন সর্দারের দোকেনের সামনে টিটুর ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত হন তিনি। হামলার পর টিটুর বাড়িতে গুলিবর্ষণ করে দূর্বৃত্তরা।

৩ মে ‘সন্দ্বীপ পৌরসভার টিআর বরাদ্দের কাজে অনিয়ম’ এই শিরোনামে জুমবাংলায় সংবাদ প্রকাশের পর কাউন্সিলর আবু তাহেরের ছেলে সাকিবের নেতৃত্বে ১০-১২ জন যুবক তার ওপর এই হামলা চালান বলে জানান টিটু।

স্থানীয় বাসিন্দারা টিুটুকে উদ্ধার করে ৫ নম্বর ওয়ার্ডে তার বাড়িতে নিয়ে গেলে সেখানে গুলিবর্ষণ করে আবু তাহেরের ছেলে সাকিব ও তার সাথে থাকা লোকজন।

বিষয়টি থানায় অবহিত করলে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ আসার খবর পেয়ে সাকিব ও তার সাথে থাকা লোকজন দ্রুত এলাকা ত্যাগ করে।

সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম উল্ল্যা জানান, ‘সংবাদ প্রকাশের জের ধরে সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

হামলার ঘটনায় মিজানুর রহমান টিটু আজ (৪ মে) সন্দ্বীপ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আহত সংবাদকর্মী টিটু বলেন, ‘সত্য সংবাদ প্রচারের জের ধরে আমার ওপর হামলা হয়েছে। আমার বাড়িতে গুলিবর্ষণ হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই এবং কার্গিল হাইস্কুল সংলগ্ন রাস্তা সংস্কার প্রকল্পের কাজে তদন্তের দাবি জানাচ্ছি।’

প্রকাশিত সংবাদে বলা হয়, ‘পৌরসভার কার্গিল হাই স্কুল সড়কটি সংস্কারের জন্য টিআর প্রকল্পের ৫০ হাজার টাকা বরাদ্দে কাজটি দেওয়া হয় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তাহেরকে। কিন্তু রাস্তায় নামমাত্র কিছু মাটি দিয়ে কাজটি শেষ করে দেওয়া হয়।

এ বিষয়ে কাউন্সিলর আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিকের ওপর ক্ষেপে যান এবং বলেন, ‘ ৫০ হাজার টাকা বরাদ্দের কাজের মধ্যে ৭ হাজার টাকার কাজ করার পর আর কী কাজ করা লাগে? এই টাকায় এর চেয়ে বেশি কাজ হয় না।’

কাউন্সিলর আবু তাহেরের ছেলে সাকিবের বিরুদ্ধে এর আগেও এলাকায় অপহরণ, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.