Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সব জলযান যেভাবে চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয়

সব জলযান যেভাবে চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

By iNews DeskMay 6, 20212 Mins Read

সব জলযানের রেজিস্ট্রেশন ও নিয়ম মেনে নৌযান পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও শতাধিক জলযান উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি।

সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবচেয়ে দুঃখজনক আমাদের যারা এ নৌযানগুলো চালান বা পরিচালনা করেন বা যারা ব্যবসা করেন; যাত্রীদের সুরক্ষা যেমন তাদের দেখতে হবে আবার যাত্রীদেরও নিজেদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে। … নৌযানে যাতায়াতকারী ও পরিচালনাকারী সবাইকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ’

‘যে একটা নৌযানে কতজন মানুষ উঠতে পারে, চড়তে পারে, ঠেলাঠেলি করে সব একসঙ্গে উঠতে গিয়ে তারপর একটা অ্যাকসিডেন্ট হবে আর নিজেদের জীবনটা চলে যাবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ’

সব জলযান যেভাবে চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

Advertisement
প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সঙ্গে তাড়াহুড়ো করে যেতে গিয়ে যখন একটা দুর্ঘটনা ঘটে, যে মানুষগুলোর জীবন চলে যায়, আর যারা আপনজন হারিয়ে বেঁচে থাকে তাদের কষ্টের কথাটা একবার আপনারা চিন্তা করবেন। কাজেই এটুকু ধৈর্য ধরতে হবে। যেকোনো একটা বিপদ এলে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সেই সবরটা সবারই করা উচিত এবং নিয়মগুলো মেনে চলবেন। ‘

‘একটা কথা আমি একটু বলবো, আমাদের দেশ ৬ ঋতুর দেশ। কাজেই প্রতি দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয়। যেমন এখন কাল বৈশাখীর সময়, যখনই যারা চলাচল করবেন একটু সাবধানে চলাচল করবেন। ‘

সব নৌযানের রেজিস্ট্রেশন নিশ্চিত করা প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ‘তাছাড়া আমাদের যেসব নৌযান চলাচল করে আমি মনে করি প্রত্যেকটারই রেজিস্ট্রেশনের সিস্টেম থাকা উচিত। রেজিস্ট্রেশন না থাকার কারণে অনেক সময় কে কার কি, ক্ষতিপূরণের কি ব্যবস্থা সেগুলো করা যায় না। ’

নৌযান চালকসহ সংশ্লিষ্টদের উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এ জলযান যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে কিন্তু অ্যাকসিডেন্ট কমে যাবে। সেদিকে সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। ‘

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বিআইডব্লিউটিএ’র ২০টি কাটার সাকশন ড্রেজার, ৮৩টি ড্রেজার সহায়ক জলযান, প্রশিক্ষণ জাহাজ ‘টিএস ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই)’, বিশেষ পরিদর্শন জাহাজ ‘পরিদর্শী’, নবনির্মিত নারায়ণগঞ্জ ড্রেজার বেজ, বিআইডব্লিউটিসির দু’টি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ‘এমভি তাজউদ্দীন আহমদ’ এবং ‘এমভি আইভি রহমান’, পায়রা বন্দর কর্তৃপক্ষের ‘পায়রা আবাসন’ পুনর্বাসন কেন্দ্র এলাকায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫০০ পাকা বাড়ি বিতরণ এবং পাবনা, বরিশাল, রংপুর ও সিলেট মেরিন একাডেমি উদ্বোধন করেন।

ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গণভবন থেকে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

July 10, 2026
তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

July 10, 2026
Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

July 10, 2026

Latest News

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

বৃত্তির ফল

বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

সবজির বাজার

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

Rain

সারাদেশে টানা ২ দিন ভারী বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa