
জয়ের জন্য রবিবার (১ ডিসেম্বর) ১০৪ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে বাজবল ক্রিকেট খেলে রেকর্ড গড়েছে ম্যাককলামের শিষ্যরা। ১২.৪ ওভারে ইংল্যান্ড ৮ উইকেটে জয় পায়, রানরেট ৮.২১। একশর বেশি রান তাড়ায় এটা সবচেয়ে দ্রুততম জয়। আগের দ্রুততম জয়টি ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে ওভারপ্রতি ৬.৮২ রান তুলে জিতেছিল তারা।
এ জয়ের ফলে ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ১৪ ডিসেম্বর।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এই ম্যাচ জয়ের অন্যতম নায়ক মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা ইংলিশ পেসার ব্রাইডন কার্স। দ্বিতীয় ইনিংসে তিনি ৬ উইকেট নিয়ে কিউইদের মাত্র ২৫৪ রানে গুটিয়ে দিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে তিনি ১০ উইকেট শিকার করেছেন, ম্যাচে ১০৬/১০ তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
মালয়েশিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো যুবারা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



