
মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস করতেন ওয়াটসন। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন তিনি।
১৯৬৬-৬৭ মৌসুমে অজিদের দক্ষিণ আফ্রিকা ও রোডেশিয়া সফরে টেস্ট অভিষেক হয় ওয়াটসনের। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকান এই অলরাউন্ডার। কিন্তু গোড়ালির ইনজুরিতে ছিটকে যান পরবর্তীয় টেস্ট থেকে। ফেরেন জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ম্যাচে।
বল হাতে ২ উইকেট নিলেও ব্যাটিংয়ে ব্যর্থ হন ওয়াটসন। শেষ পর্যন্ত সিরিজ খুইয়ে বাড়ি ফেরে অস্ট্রেলিয়া।
জাতীয় দলে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সফল ছিলেন ওয়াটসন। ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৫ সালে শেফিল্ড শিল্ড জেতেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



