
দলের জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে একাই লড়েছেন তিনি। ৪৫ বলে ৮ চার ও ১ ছয়ে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
সেই সঙ্গে দারুণ এক রেকর্ড গড়েছেন সাকিব। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি রান তার। এতদিন এই রেকর্ড ছিল ওপেনার তামিম ইকবালের। আজকের ম্যাচে মাঠে নামার আগে এই রেকর্ড থেকে ৫৯ রান পিছিয়ে ছিলেন সাকিব।
৭০ রানের ইনিংস খেলে তামিমকে টপকে এখন শীর্ষে উঠে গেছেন সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



