Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news সমতার ভিত্তিতে হওয়া দরকার বাংলাদেশ-ভারত সম্পর্ক
Bangladesh breaking news জাতীয়

সমতার ভিত্তিতে হওয়া দরকার বাংলাদেশ-ভারত সম্পর্ক

By Tarek HasanSeptember 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে অতিঘনিষ্ঠতায় বাংলাদেশের জনগণের থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে ভারতের। সেই সঙ্গে সীমান্তে হত্যা দুদেশের পারষ্পরিক বিদ্বেষকে আরও উস্কে দেয়। এমনই অভিমত আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকদের। তাঁদের মতে, দুই দেশের সম্পর্ক সমতার ভিত্তিতেই হওয়া দরকার। দুদেশের রাজনীতিতে ইতিবাচক সম্পর্ক গড়তে উদার হতে হবে ভারতকেই।

yunus

Advertisement

জুলাই-আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৃশংসতার বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়া জরুরি। তার বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত সবসময় এদেশের জনগণ থেকে দূরে থেকে একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। এমন দৃষ্টিভঙ্গি বদলের সময় এসেছে এখন।

আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বিজেপির সুসম্পর্ক এটা নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। এতে আমাদের উভয় দেশের জনগণ উপকৃত হবে। আমরা কোনো বৈরি সম্পর্ক কারও সঙ্গে চাই না। আমাদের সঙ্গে সবার বন্ধুত্ব হবে কিন্তু সেই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে।’

সম্প্রতি কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এর কড়া প্রতিবাদও করেছে সরকার। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবে এর প্রতিফলন নেই।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘চীনের বর্ডারে ১৯৯৬ সালে ভারতের সঙ্গে একটি চুক্তি হয়। সেখানে বলা হয়, সীমান্তের ২ কিলোমিটারের মধ্যে কোনো অস্ত্র আনা যাবে না। তাই যদি হতে পারে তাহলে এ ধরনের চিন্তাভাবনা কেন বাংলাদেশের ক্ষেত্রে হবে না। ভারতের কোনো পরিবর্তন না আসলে সম্পর্ক খারাপের দিকেই যাবে।’

পলকের দুই অস্ত্র খোয়া গেছে সংসদ ভবন থেকে

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সুসম্পর্কের ওপরই নির্ভর করছে, দক্ষিণ এশীয় বাণিজ্য, নিরাপত্তা ও ইন্দো-প্যাসিফিক ভূ-রাজনীতির ভবিষ্যত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa