
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ চলাকালীন সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর উপস্থিতিতেই দলের নেতাকর্মীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে দলীয় জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সমাবেশে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



