Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি: তথ্যমন্ত্রী
জাতীয় স্লাইডার

সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

By Sibbir OsmanNov 28, 2022, 7:01 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতি বছর হিমালয় ও সাইবেরিয়া থেকে শীতের সময় কিছু পাখি বাংলাদেশে আসে। তারা এসে এদেশের ফসল খেয়ে আবার চলে যায়। তেমনি বিএনপিও শীতের পাখির মত।

বিএনপি সমাবেশের নামে পিকনিক পার্টি করছে। তারা তো কোন ধরনের সমাবেশ করছে না। সোমবার দুপুর আড়াইটায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লায় সমাবেশের তিন দিন আগে থেকে তাদের নেতাকর্মীরা সেখানে পিকনিক শুরু করে দিয়েছিল। কুমিল্লায় সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক খেয়েছে। কুমিল্লায় সমাবেশে বিএনপির সাবেক মেয়র সাক্কু সাহেব বলেছেন- “আমার ৭৩টি ফ্লাট নেতাকর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। এই ফ্লাটগুলোতে সমাবেশে আসা নেতাকর্মীরা থাকবেন।”
তথ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। পুকুরে কিন্তু বড় মাছ লাফালাফি করে না। লাফালাফি করে পুটি মাছ। বিএনপিও তেমনি পুটি মাছের মত লাফালাফি করছে। কিন্তু মনে রাখতে হবে পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল মাছ কিন্তু পুটি মাছকে খেয়ে ফেলবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রীবলেন, আপনি বার বার বলেন খেলা হবে। কিন্তু গতবার ঠাকুরগাঁওয়ে নির্বাচনে মির্জা ফখরুলকে হারিয়েছেন রমেশ চন্দ্র সেন। সে সময় তো রমেশ দা মির্জা ফখরুলকে আউট করেছিলেন। শুধু একবার না, রমেশ চন্দ্র সেন মির্জা ফখরুলকে ৫ বার পরাজিত করেছেন। এবারে এমনভাবে পরাজিত হবেন যে আর উঠে দাড়াতে পারবেন না। আপনাদের সাথে আমরা খেলব না। এখন থেকে আপনাদের সাথে ছাত্রলীগ খেলবে। চাইলে যুবলীগও খেলতে পারবে।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি এ্যাডঃ সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি ও এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুই এমপি।

বাজারে ২ ও ৫ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at ZoomBangla iNews. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
কন্ট্রাক্ট ম্যারেজ

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

May 22, 2026, 11:40 AM Asia/Dhaka
প্রাণ হারান

রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

May 22, 2026, 11:24 AM Asia/Dhaka
জন্মজয়ন্তী

ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

May 22, 2026, 11:17 AM Asia/Dhaka
Latest News
কন্ট্রাক্ট ম্যারেজ

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

প্রাণ হারান

রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

জন্মজয়ন্তী

ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুযোগ-সুবিধা বেশি

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

সেনা পাঠানোর ঘোষণা

পোল্যান্ডে ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মহাপরিচালকের দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

শর্ট ফিল্ম

কান উৎসবের শর্ট ফিল্ম বিভাগে বাংলাদেশের ‘নুড়ি’

জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp