Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জাতীয়

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By iNews DeskOctober 25, 20202 Mins Read

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

মেহেরপুরে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের জন্য প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, যেকোনো ধরনের অনিয়ম উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সাংবাদিকরা দেশ ও সমাজের বিভিন্ন পর্যায়ের অনিয়মগুলো সবার সামনে তুলে ধরেন। ফলে সরকার সেগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে। তাই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে যে সব প্রতিবন্ধকতা রয়েছে তা লেখার মাধ্যমে সাংবাদিকদের তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের অনুসন্ধিৎসু ও মননশীলভাবে প্রকৃত সংবাদ জনগণের কাছে প্রকাশ করতে হবে। মানুষ সব সময় প্রকৃত খবরটি জানতে চায়। অনেক সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করে মানুষের সামনে অসত্য তথ্য তুলে ধরা হয়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সবাইকে অপসাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে।

তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে নিজেদের শুভবুদ্ধি ও শুভচিন্তার প্রতিফলন ঘটাতে হবে। নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে আরও সমৃদ্ধ করে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য একটি তথ্যভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন। এ ধরনের সমাজ গঠনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa