Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সম্পন্ন হওয়ার পথে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ
জাতীয় বিভাগীয় সংবাদ

সম্পন্ন হওয়ার পথে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ

By Hasan Majorঅক্টোবর 15, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে নির্মাণ কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।

এই আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ৩ জেলার প্রায় ৬ উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন ঘটবে অন্যদিকে আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত হবে। কৃষিপণ্য সরবরাহ সহজ হওয়াসহ নওগাঁ থেকে ঢাকার সাথে সড়ক যোগাযোগ প্রায় ৩৫/৩৫ কিলোমিটার কমে যাবে।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. সাজেদুর রহমান জনিয়েছেন ২০১৭ সালে সরকারি অনুমোদনের পর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আঞ্চলিক এই মহাসড়ক নির্মাণ কাজ শুরু হয়। ৮টি ব্রিজ ও ১৫টি ছোট-বড় কার্লভার্টসহ সাড়ে ২৫ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জেলার দক্ষিণাঞ্চলের তুলনামূলক নিচু এলাকা রানীনগর ও আত্রাই উপজেলার সাথে যোগাযোগের কোন সড়ক পথ ছিলনা বললেই চলে। একমাত্র রেলপথ এবং নৌকায় ছিল এই এলাকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় অনেক আগে বিগত বিএনপি সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কটি নির্মাণে পুনরায় সরকারের অনুমোদন লাভ করে।

সড়কটি নির্মাণ কাজ শেষ হলে বগুড়া জেলার আদমদিঘী, নওগাঁ জেলার নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই এবং নাটোর জেলার নলডাঙ্গা ও সদর উপজেলার সাথে যোগাযোগের সম্পর্ক স্থাপিত হবে। যোগাযোগ সুবিধাসহ বদল যাবে এই এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান।

এলাকাবাসী জানিয়েছেন আগে প্রায় ৬০ কিলোমিটার পথ বেশী ঘুরে সড়ক পথে রাজশাহী অথবা বগুড়া হয়ে নাটোর যেতে হতো। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে রেলপথ ছাড়াও নওগাঁ থেকে সহজেই রাণীনগর, আত্রাই হয়ে মাত্র ১ ঘন্টা সময়ের মধ্যে নাটোর যাওয়া সম্ভব হবে। এ ছাড়াও নাটোর, বনপাড়া হার্টিকুমরুল মোড় হয়ে সোজা ঢাকা যাওয়া সম্ভব হবে। এতে নওগাঁ’র সাথে ঢাকার দূরত্ব প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার কমে যাবে।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান জানিয়েছেন, ইতিমধ্যে রাস্তার নির্মাণ কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ২০২২ সালের জুন মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা

সম্পুর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় এই আঞ্চলিক মহাসড়কটি নির্মাণের যথাযত উপযোগিতার কথা তুলে ধরার পাশাপাশি এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নসহ প্রত্যাশা পুরণের সার্বিক উন্নয়নের সম্ভাবনার দ্বার উন্মোচনের কথা বলেছে সড়ক বিভাগ।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

জুন 18, 2026
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

জুন 18, 2026
Latest News
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

বন্ধ

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa