Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার সম্পন্ন হলো পদ্মা সেতুর সর্বশেষ পিলার স্থাপনের কাজ
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

সম্পন্ন হলো পদ্মা সেতুর সর্বশেষ পিলার স্থাপনের কাজ

By Hasan Majorমার্চ 31, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতুর মূল ৪২টি খুঁটির (পিলার) মধ্যে সর্বশেষটির স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার রাতে সর্বশেষ ২৬ নম্বর খুঁটির ক্যাপ ঢালাই করার মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন হয়।

এর আগে আজ দুপুর সাড়ে ১২টায় পদ্মা সেতুর সবশেষ খুঁটির ওপরের অংশের ঢালাই কংক্রিটিং শুরু করা হয়। পুরোপুরি ফিনিশিং শেষ হয়েছে রাত ১০টায়। এরপর চলবে কিউরিং, তিন দিনের মধ্যে এটি শক্ত আকার ধারণ করবে। সপ্তাহকাল পর এটি লোড নেয়ার সক্ষমতা পাবে।

প্রায় সাড়ে চার বছর ধরে চলমান সর্বশেষ খুঁটির কাজ শেষের মধ্য দিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতিক্রম করল পদ্মা সেতু। জাজিরা প্রান্তের এই খুঁটির সর্বশেষ ঢালাই শুরুর সময় প্রকল্পের অনেক দায়িত্বশীল ব্যক্তিও অংশ নেন। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর ৪২টি খুঁটি ছাড়াও দু’প্রান্তের আরও তিন কিলোমিটার দীর্ঘ সংযোগ সেতুতে (ভায়াডাক্ট) রয়েছে আরও ৯১টি খুঁটি। এর মধ্যে মাওয়া প্রান্তে সংযোগ সেতুর ৪৪টি এবং জাজিরা প্রান্তের সংযোগ সেতুর ৪৭টি খুঁটি। সর্বমোর্ট ১৩৩টি খুঁটি। সব খুঁটির কাজই এখন সম্পন্ন। তাই স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবতার খুব কাছে। মূল ভিতের কাজ সম্পন্ন হয়ে যাওয়া ছাড়া সেতুর অন্যান্য কাজও চলছে পুরোদমে।

গত ২৮ মার্চ সেতুর ২৭ তম স্প্যান খুঁটিতে উঠেছে। আর আগামী মধ্য এপ্রিলে সেতুর ২০ ও ২১ নম্বর খুঁটিতে বসতে যাচ্ছে ২৮তম স্প্যান পরবর্তী এপ্রিলের শেষ দিকে বসার কথা রয়েছে ১৯ ও ২০তম খুঁটিতে ২৯তম স্প্যান।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেয়ান আব্দুল কাদের মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি স্প্যান মাওয়া পৌছেছে এবং ২৭টি স্থাপন হয়েছে। ১৪টি স্প্যান আগামী আগস্টের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভবনা আছে। যদিও সিডিউল অনুযায়ী সর্বশেষ স্প্যানটি বসার কথা রয়েছে আগামী ২ নবেম্বর।

এদিকে চীনের উহানে বাকী দু’টি স্প্যানও তৈরী হয়ে গেছে। উহানে করোনা পরিস্থিতি প্রভাব কেটে যাওয়ায় শিঘ্র এই দুই খুঁটিও মাওয়া আসছে। আর বসে যাওয়া ¯প্যানের ভেতরে নিচ তলায় রেলপথ ও ওপরের সড়কপথের স্লাব বসানো চলছে এক সাথে।

তিনি জানান, তাই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।

পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, নদী তলদেশের মাটির গুণগত বৈশিষ্ট্যগত চ্যালেঞ্জের কারণে ডিজাইন পরিবর্তন করে কিছুটা বিলম্ব হলেও অবশেষে সফলতা আসে। মাঝনদী ও মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ২২টি খুঁটিতে সবচেয়ে বেশি জটিলতা দেখা দিয়েছিল। প্রথমদিকে যে গভীরতার ধারণা নিয়ে কাজ এগোনে হচ্ছিল বাস্তবে তার সঙ্গে মিলেনি। এ নিয়েই বিপত্তি হয়েছিল সেতু নির্মাণে। এসব কারণে আটকে যায় ২২টি পিলারের কাজ। সবশেষে এমন একটি পদ্ধতি প্রয়োগ করা হয় যাতে নদীর তলদেশে কৃত্রিম প্রক্রিয়ায় মাটি বদলে নতুন মাটি তৈরি করে পিলার গাঁথা যায়। এই বিশেষ ‘স্ক্রিন গ্রাউটিং’ পদ্ধতিতে প্রয়োগ করা সফলতা পাওয়া যায়।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

জুন 17, 2026
ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুন 17, 2026
তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

জুন 17, 2026
Latest News
নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

নতুন ধাপ শুরু

‘ক্রসফায়ারে’ দুই হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa