
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) মো. শাহ আলম ২ অক্টোবর ৫৯ বছর পূর্ণ করেন। সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।
এর আগে ১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে ৬ জনকে অতিরিক্ত আইজিপি করা হয় ওই তালিকায় শাহ আলমের নাম ছিল ৫ নম্বরে। বিগত সরকারের আমলে পদ-পদোন্নতি বঞ্চিত ছিলেন বিসিএস ১২ ব্যাচের এই কর্মকর্তা। বৃহস্পতিবার থেকে তিনি পিআরএল ভোগ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



