Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি সম্মেলনে এক মঞ্চেই কাঁদলেন আ.লীগের ৩ প্রভাবশালী নেতা
রাজনীতি

সম্মেলনে এক মঞ্চেই কাঁদলেন আ.লীগের ৩ প্রভাবশালী নেতা

By Shamim RezaJune 20, 2025Updated:June 20, 20252 Mins Read

সম্মেলনে এক মঞ্চেই কাঁদলেন আ.লীগের ৩ প্রভাবশালী নেতা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল বৃহস্পতিবার। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সিলেট আওয়ামী লীগের তিন প্রভাবশালী নেতা।

তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক হওয়া সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এরা তিনজনই সিলেট আওয়ামী লীগের দীর্ঘদিনের কাণ্ডারি। তারা সবাই নতুন কমিটি থেকে বাদ পড়েছেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আপনাদের সবার দোয়ায় আমি এখনও বেঁচে আছি। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে হয়তো এটিই আমার শেষ বক্তব্য।’ তার এই বক্তব্যে কান্নায় চোখ ভিজে যায় সমর্থকদের।

ভুলত্রুটির ক্ষমা চেয়ে কামরান কারাগারের স্মৃতিচারণ করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের জন্য কাজ করার অঙ্গীকার করেন। বলেন, ‘দেশের মধ্যে অশুভ শক্তি সবসময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মহানগর সভাপতি হিসেবে কাজ করতে গিয়ে আমি আমার সহকর্মী ইব্রাহিমকে হারিয়েছি। ১৮ মাস জেল খেটেছি। কুমিল্লা কারাগারে থাকাবস্থায় আমি আমার মাকে হারিয়েছি। দীর্ঘ এই সময় মহানগরের দায়িত্ব পালনের সব সফলতা আপনাদের, সব ব্যর্থতা আমি কাঁধে তুলে নিলাম।’

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী দলের জন্য ত্যাগ স্বীকারের কথা স্মরণ করে কেঁদে কেঁদে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতীতে নিজের সংসদীয় আসন ছেড়ে দিয়েছি। ভবিষ্যতেও নেত্রীর নির্দেশে কাজ করব।’

আর কান্নাজড়িত কণ্ঠে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘শূন্যহাতে সংগঠনের দায়িত্ব নিয়ে আজ সবচেয়ে সংগঠিত মহানগর আওয়ামী লীগ। ভবিষ্যতে আর দায়িত্ব পাব কিনা জানি না। তবে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব।’

তাদের কান্না ছুঁয়ে যায় নিজ নিজ কর্মী-সমর্থকদের। সম্মেলনস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ঘণ্টাখানেক পর নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত কমিটিতে ঠাঁই হয়নি এ তিন নেতার।

সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী ও অধ্যাপক মো. রফিকুর রহমান প্রমুখ। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa