Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি সরকার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে গুম করছে : রিজভী
রাজনীতি

সরকার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে গুম করছে : রিজভী

By Shamim RezaMay 14, 20203 Mins Read

সরকার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে গুম করছে : রিজভী

Advertisement
জুমবাংলা ডেস্ক : কোভিড-১৯ এ আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান সরকার জনসম্মখে তুলে ধরছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গের মারা গেছেন। আর সরকার বলছে ২৬৯ জন মারা গেছেন। এই সরকার মৃত্যু ও আক্রান্তের সংখ্যাকে গুম করছে যেভাবে বিএনপি নেতাকর্মীদের গুম করেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবেলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মারা যেত না। যেসব দেশে আগাম প্রস্তুতি নিয়েছিল সেসব দেশে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি এখন আমরা দেখছি।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই সরকারে কোনো পরিবর্তন দেখছি না। সরকারের পূর্বের আচরণ ও বৈশিষ্ট্য নিয়েই কাজ করছে। এই মহামারীর মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। মামলা দেয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ছাত্রদল নেতা রিপনকে তার বাড়ি থেকে মধ্যরাতে তুলে নেয়া হয়েছে। তারপর স্বীকার করা হয়নি। গতকাল তাকে থানায় দেয়া হয়েছে। এটা কিসের নমুনা?

বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ করে রিজভী বলেন, সবাই বলছে ঐক্যবদ্ধভাবে গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়াই।কিন্তু সরকার সেদিকে কোন ভ্রুক্ষেপ না দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।

বিএনপি জনগণের পাশে আছে জানিয়ে এই নেতা বলেন, আমরা সরকারের কোনো ত্রাণ পাই না। আজকে জাসাসের নেতারা নিজেদের টাকায় ত্রাণ দিচ্ছেন। তাহলে আপনারা কেন এত ক্ষুব্ধ হলেন? যারা ত্রাণ দিয়েছে তাদেরকে আপনারা কেন গুম মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছেন? এখানে আপনাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একজন চিকিৎসক বলছেন ১০ দিন পরে যারা করোনায় আক্রান্ত হবেন তাদের আর সেবা দেয়া যাবে না। চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। করোনা রোগীদের সেবা দিতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সরকার উন্নয়নের ফ্লাইওভার দেখাচ্ছেন। মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ তো বড় উন্নয়ন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা মানুষের জীবন না বাঁচিয়ে ফ্লাইওভার দেখাচ্ছেন। আজকে যদি ভালো ভালো হাসপাতাল তৈরি করতেন, ভেন্টিলেটরের ব্যবস্থা করতেন তাহলে এত মানুষ মারা যেত না। আপনারা ফটকা বাজার রাজনীতি করছেন। বিদেশে টাকা পাচার করছেন। আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি পুঁজিবাজার অর্থনীতি বিশ্বাস করি। আর আপনারা তৈরি করেছেন ক্যাসিনো সম্রাট। ক্যাপিটালিজমের কারণে দুই-একটি ফ্লাইওভার দেখিয়ে সম্রাট-খালেদ বাহিনী তৈরি করেছেন। ভালো হাসপাতাল তৈরি করে করোনা মোকাবেলায় কোন পদক্ষেপ নেননি। এটাই হচ্ছে দুর্ভাগ্য।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে এবং জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- সহ সভাপতি ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, শাহরিয়ার ইসলাম শায়লা, ডাক্তার আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জাসাস নেতা শামসুল হক, এনামুল হক জুয়েল, ফারজানা, আহসান হাবীব, নোয়াব মিয়া, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শামসুদ্দিন ভূঁইয়া প্রমুখ।

পরে যাত্রাবাড়ীর ঈদগা ময়দানে জাপান বিএনপির আর্থিক সহায়তায় কয়েক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবীর ব্যবস্থাপনায় এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আলমগীর নবীসহ স্থানীয় নেতারা।

দুপুরে সূত্রাপুরে দুটি স্পটে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa