Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে: প্রধানমন্ত্রী
অপরাধ-দুর্নীতি স্লাইডার

সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে: প্রধানমন্ত্রী

By Hasan MajorJan 27, 2021, 10:39 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, সর্বস্তরে দুর্নীতি রুখতে সরকার “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রাখতে কঠোর ও বহুমাত্রিক উপায়ে কাজ করছে।

তিনি বলেন, “সরকার দুর্নীতি বিরোধী অবস্থানে অটল থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্ণ স্বাধীনভাবে প্রভাবশালী ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ সংস্থার বিরুদ্ধে কার্যক্রম ও তদন্ত অব্যহত রেখেছে।”

সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অধিবেশনে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দীন আহমেদের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত দশ বছরে দুর্নীতির বিরুদ্ধে দুদকের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই সময়ে দুদক ১৩ হাজার ২ টি অভিযোগের তদন্ত করেছে, ৩ হাজার ৫০৯ টি মামলা করেছে এবং ৪ হাজার ৪০৭ টি চার্জশিট দাখিল করেছে।

শেখ হাসিনা বলেন, সরকারি ও আধা-সরকারির অফিস থেকে সেবা গ্রহনে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে দুদক ১৪৪টি গণশুনানির আয়োজন করেছে।

তিনি বলেন, জনগণের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নগর, জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৫০০ টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার জন্য মোট ২৭ হাজার ৭০৬ টি সততা সংঘ গঠন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, এডিবি ও কোরিয়ান সরকারের সহায়তায় দুদকের সাংগঠনিক সক্ষমতা জোরদারে একটি অটোমেশন প্রকল্প বাস্তবায়নের কাজ করছে যা কমিশনের আইটি সমর্থন সেবা সিস্টেম, ডিজিটাল আর্কাইভ, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং আইপিটিভি অন্তর্ভূক্ত করবে। তিনি বলেন, সর্বোপরি দুর্নীতি রোধে সরকার বিভিন্ন আইন প্রণয়ন ও সংশোধন করছে এবং দুর্নীতি দমনে কাজ করছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

May 22, 2026, 12:00 PM Asia/Dhaka
কন্ট্রাক্ট ম্যারেজ

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

May 22, 2026, 11:40 AM Asia/Dhaka
Latest News
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্ট্রাক্ট ম্যারেজ

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

প্রাণ হারান

রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

সুযোগ-সুবিধা বেশি

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

সেনা পাঠানোর ঘোষণা

পোল্যান্ডে ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মহাপরিচালকের দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

শর্ট ফিল্ম

কান উৎসবের শর্ট ফিল্ম বিভাগে বাংলাদেশের ‘নুড়ি’

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp