
রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে, ছাত্র-শিশু-জনতার রক্তে রঞ্জিত এই সরকার।
ফখরুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সাথে একাত্মতা জানিয়েছে বিএনপি। সরকার বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে পরিস্থিতি জটিল করে তুলছে- এমন অভিযোগ তার।
নিরীহ জনতার বিরুদ্ধে দলীয় লোকদের লেলিয়ে দেয়া হচ্ছে- এমনটাও অভিযোগ করেন ফখরুল। তিনি জানান- ত্রাস সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার। দলের সকল স্তরের নেতাকর্মী, সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



