Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ‘সরকার বুঝতে পেরেছে, চতুর্দিক থেকে জনগণ ফুসে উঠেছে’
রাজনীতি

‘সরকার বুঝতে পেরেছে, চতুর্দিক থেকে জনগণ ফুসে উঠেছে’

By iNews DeskDecember 22, 20203 Mins Read

‘সরকার বুঝতে পেরেছে, চতুর্দিক থেকে জনগণ ফুসে উঠেছে’

Advertisement
জুমবাংলা ডেস্ক : বর্তমান সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরান পল্টন মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ঢাকসুতে হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুরু বলেন, ডান-বাম সকল রাজনৈতিক সংগঠনের ভাইদেরকে বলবো এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। তাই তারা আজকে জনগণের মিটিংকেও নিয়ন্ত্রণ করতে চায়।

তিনি বলেন, আপনারা দেখেছেন এই ডিএমপিতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা ডিএমপির কোন অনুমতি নিয়ে আজকের সমাবেশ করিনি। আমরা কোন প্রকার সভা-সমাবেশ করার জন্য এই অবৈধ ভোটারবিহীন সরকার বা ডিএমপির ধার ধারি না। সংবিধান আমাদেরকে সভা-সমাবেশ ও মিটিং মিছিল করার অধিকার দিয়েছে। সেটা ভোটারবিহীন সরকারকে কেড়ে নেওয়ার কে? তাই আমি সকল রাজনৈতিক দলকে বলব সভা-সমাবেশ করার জন্য এই ভোটারবিহীন সরকার বা ডিএমপির কোনো অনুমতি নিবেন না। যদি আপনারা এই সরকারের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করেন, তাহলে আমরা মনে করব আপনারা স্বৈরাচারের আইন-কানুন মানছেন এবং স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন।

আওয়ামী লীগ পুরানো স্বৈরাচার এরশাদের সাথে মিলিত হয়ে মহাস্বৈরাচারের পরিণত হয়েছে মন্তব্য করে নুর বলেন, সরকার এখন বুঝতে পেরেছে, চতুর্দিক থেকে জনগণ ফুসে উঠেছে। তাই তারা বেপরোয়া হয়ে গেছে। এই বায়তুল মোকাররমে আলেম ওলামাদের উপর কিভাবে হামলা চালিয়েছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ ধর্মীয় শিক্ষা লাভ করে, মানুষ সংশোধন হয়, আলেম ওলামাদের হাত ধরে তওবা করে, গুনাহ এর পথ থেকে ফিরে আসে। কিন্তু এই সরকার আজকে ভাষ্কর্য নাটক তৈরী করে সারা বাংলাদেশে আলেমদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে।

সরকার পশ্চিমাদের দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ তৈরী করছে মন্তব্য করে নুর বলেন, সরকার আলেম ওলামাদের কাঠ মোল্লা, জঙ্গি, জামায়াত-শিবির বলে নানা ভাষায় গালি দিচ্ছে। আমরা দেখি এই নগর এর বিনা ভোটের মেয়র আলেম ওলামাদের কটাক্ষ করে বলেন, ‘তোমাদের বাপ-মা পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছে তাই তোমরা আলেম হইছো। আমি ঘরে বসে আলিফ, বা, তা, ছা শিখে অনেক শিক্ষিত হয়েছি’। আমি বলবো তুমি জালেমে পরিনত হয়েছো। আজকে আলেমদের বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছো।

তিনি বলেন, এদেশের সকল অসম্প্রদায়িক জনগণকে বলবো, ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার সরকারের ফাঁদে পা দেওয়া যাবেনা। তারা বিভিন্ন সময়ে জঙ্গি নাটক করে পশ্চিমাদের সাহায্য নেওয়ার চেষ্টা করেছে। পশ্চিমাদের বুঝিয়েছে এদেশে উগ্র ইসলামবাদ আছে। সেজন্য বিভিন্ন জঙ্গি অপারেশনের নাটক সাজিয়েছে।

নুর বলেন, ইউরোপ, আমেরিকা যখন এই সরকারকে গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনার জন্য চাপ দিয়েছে, তখন এই পশ্চিমাদের দেখানোর জন্য ভাষ্কর্য নাটক তৈরী করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী পান্ডাদের মাঠে নামিয়ে দেয়া হয়েছে।
আলেম-ওলামাদের উদ্দেশ্যে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আজকে আলেম ওলামাদের বলতে চাই, আপনারা সরকারের ফাঁদে পা দিবেন না। আপনারা যেভাবে ধর্মীয় ইস্যুতে মাঠে নামেন ঠিক একইভাবে মানুষের উপর যে জুলুম চলছে তার বিরুদ্ধে জিহাদ করা উচিত। শুধুমাত্র ভাস্কর্য ও শিক্ষানীতির দু’একটা বিষয় নিয়া কথা বললে হবে না। সমাজের মানুষের সুন্দর জীবন যাপনের জন্য সকল বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট মতামত থাকতে হবে।

নুরুল হক নূর বলেন, আজকে দেশের জনগণকে বলবো, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের ও গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের যে তারুণ্যের ঐক্য সৃষ্টি হয়েছে তাকে সমর্থন দিন। আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ সারদেশে সারাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে জনগণ এর অধিকার প্রতিষ্টার জন্য কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তা আত্মপ্রকাশ করবে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ঢাকসুতে হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে কালো পতাকা মিছিল নিয়ে পল্টন মোড়ে আসে ছাত্র অধিকার পরিষদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa