Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুবিধা
জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুবিধা

By iNews DeskAug 11, 2020, 4:28 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

মহামারী করোনার মধ্যে এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুবিধার উদ্যোগ নিয়েছে সরকার। জানা গেছে, বাড়ি নির্মাণ বা গাড়ি কেনার জন্য ঋণ নিয়ে কোনো সরকারি চাকরিজীবী করোনায় সংক্রমিত হয়ে মারা গেলে ওই ঋণ মওকুফের উদ্যোগ নেয়া হচ্ছে।

তবে ঢালাওভাবে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এ সুবিধা পাবেন না। অসচ্ছল ও নিঃস্ব অবস্থায় রেখে মৃত্যুবরণকারীদের পরিবারকেই শুধু এই সুযোগ দেয়া হতে পারে। সরকারের গৃহনির্মাণ ঋণ ও গাড়ি ঋণসংক্রান্ত কমিটি এমন উদ্যোগ গ্রহণের চিন্তা-ভাবনা করছে। আগামী মঙ্গলবার কমিটির বৈঠকে এই প্রস্তাব তোলা হবে।

এ ব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করা অসচ্ছল কর্মকর্তা-কর্মচারীদের পরিবারকেই শুধু এই সুবিধা দেয়া হতে পারে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কমিটির আগামী মঙ্গলবারের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সাধারণত কোনো কর্মকর্তা-কর্মচারী ঋণ নিয়ে চাকরিরত অবস্থায় মারা গেলে ওই ঋণের দায় চাপে উত্তরাধিকারীদের ঘাড়ে। তার পারিবারিক পেনশন ও আনুতোষিক সুবিধা থেকে যতটুকু সম্ভব ঋণ পরিশোধের সুযোগ দেয়া হয়। এর পরও ঋণ পাওনা থাকলে উত্তরাধিকারীদের কাছ থেকে তা আদায় করা হয়ে থাকে। তবে এবার করোনা পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় করোনায় মারা যাওয়া অসচ্ছল কর্মকর্তা-কর্মচারীদের ঋণ মওকুফের চিন্তা-ভাবনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলেও তাতে সব মিলিয়ে সরকারের এক থেকে দুই কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করছেন অর্থ বিভাগের কর্মকর্তারা।

২০১৭ সালে অর্থ মন্ত্রণালয় কম বেতনের চাকুরেদের মৃত্যু হলে তাদের ঋণ মাফ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে একটি পরিপত্রও জারি করা হয়। তাতে বলা হয়, চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী পরিবার-পরিজন নিঃস্ব অবস্থায় রেখে মৃত্যুবরণ করলে বা অক্ষমতাজনিত কারণে অবসর নিলে তাদের অনাদায়ি ঋণের আসল ও সুদ মওকুফযোগ্য হবে। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীদের জন্যও এটি প্রযোজ্য হবে। গৃহ নির্মাণ ও মেরামত, কম্পিউটার ও মোটরসাইকেল কেনার জন্য কর্মচারীদের নেয়া ঋণ এর আওতাভুক্ত হবে। ওই পরিপত্রে যুগ্ম সচিব থেকে ওপরের পর্যায়ের সরকারি কর্মকর্তাদের ওই সুবিধার বাইরে রাখা হয়। এবার করোনা উপদ্রুত পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় কম বেতনের কর্মচারীদের পাশাপাশি অসচ্ছল কর্মকর্তাদেরও এর অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। কারণ এমন কর্মকর্তার সংখ্যা খুব বেশি নয়।

অর্থ বিভাগের সূত্র জানায়, ঋণ মওকুফ পেতে অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে এবং মন্ত্রণালয় ও বিভাগের সচিব, অধিদপ্তর ও পরিদপ্তরের প্রধানদের সুস্পষ্ট সুপারিশসহ নাম-পরিচয়, সর্বশেষ চাকরিস্থল, মৃত্যুর তারিখ, গ্র্যাচুইটি বা পেনশনের পরিমাণ, পেনশন নিষ্পত্তি হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে কেটে রাখা হয়েছে কি না এসব তথ্য উল্লেখ করতে হতে পারে। পাশাপাশি করোনায় মারা যাওয়ার সার্টিফিকেট দাখিল করতে হতে পারে। তবে সেই সার্টিফিকেট হতে হবে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য হাসপাতালের।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
রামিসা

দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা

May 21, 2026, 8:54 PM Asia/Dhaka
নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

May 21, 2026, 8:47 PM Asia/Dhaka
বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

May 21, 2026, 8:31 PM Asia/Dhaka
Latest News
রামিসা

দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা

নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

হাম

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৭ শিশু মারা গেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিকাশ-নগদ-রকেট

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

Army

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা : সেনাপ্রধান

৯১৮ মেগাওয়াট বিদ্যুত

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp