Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সরকারি চাকরিজীবীদের জন্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর কঠোর বার্তা
জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর কঠোর বার্তা

By iNews DeskSep 9, 2019, 11:16 AM Asia/DhakaUpdated:Sep 9, 2019, 11:16 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুনাইদ আহমেদ পলকতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর বার্তা দিয়েছেন। বলেছেন, সরকারি কর্মকর্তারা এখনো দাপ্তরিক কাজে শতভাগ অফিসিয়াল ই-মেইল ঠিকানা ব্যবহার করছেন না। এবার থেকে সরকারি কর্মকর্তাদের সরকারি ই-মেইল ব্যবহার করতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে সকল কর্মকর্তাকে একটি সরকারি ই-মেইল এড্রেস দেওয়া হয়, যার শেষে ডট গভ ডট বিডি রয়েছে। সরকারি কর্মকর্তাদের সরকারি ই-মেইল ব্যবহার করা উচিত। কারণ একজন ব্যক্তির কারণে পুরো দেশ সাইবার ঝুঁকিতে পড়তে পারে না।’

প্রতিমন্ত্রী রোববার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে আইসিটি বিভাগের আওতাধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) এবং এটুআই’র উদ্যোগে ‘সরকারি কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধিতে অনলাইন প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের সরকার প্রদত্ত ইমেইল ব্যবহার বিষয়ে আইন তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে একটি ‘ই-মেইল পলিসি’ তৈরি করছে যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’

সরকারের এই প্রতিমন্ত্রী বলেন, ‘সাইবার হামলা থেকে রক্ষা পেতে সচেতনতা ও সক্ষমতা তৈরির কোনো বিকল্প নেই। তিনি বলেন, এ ধরনের সক্ষমতা অর্জনে সরকারি-বেসরকারি খাত, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াকে এক সাথে কাজ করতে হবে। পাশাপাশি ভৌত অবকাঠামো নির্মাণ করতে হবে।’

সাইবার হামলার মাধ্যমে বড় ধরনের ক্ষতি করা সম্ভব উল্লেখ করে পলক বলেন, ‘পুরো দেশ যেখানে ডিজিটাল হচ্ছে সেখানে ঝুঁকিও থাকবে। তবে সেই ঝুঁকি মোকাবেলায় রাষ্ট্র, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করা আবশ্যক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে অন্তত একটি অনলাইন কোর্স দেওয়ার কথা। এ লক্ষ্যে সরকার সকল ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। পর্যায়ক্রমে কোর্সগুলোকে অনলাইনে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া মুক্তপাঠের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট অনলাইনে প্রদান করা যেতে পারে, এতে অল্প সময়ে অনেককে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র মহাপরিচালক রাশেদুল ইসলাম, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, ডিএসএ’র পরিচালক তারেক বরকত উল্লাহ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এ হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রতিমন্ত্রী অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠের ‘ডিজিটাল নিরাপত্তা’ বিষয়ক অনলাইন কোর্স আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

May 23, 2026, 6:44 PM Asia/Dhaka
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

May 23, 2026, 6:18 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

May 23, 2026, 5:11 PM Asia/Dhaka
Latest News
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

nasiruddin-patwari

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Tamanna

‘এর চেয়ে ক্র .স .ফা .য়া .রে মে .রে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?’

আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর : আইনমন্ত্রী

News

ভাঙন ঠেকাতে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

বিআরটিএ

গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা

Tarek

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp