Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচারের সময় আটক গুদাম কর্মকর্তাসহ তিনজনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে গাবতলী থানা থেকে তাদের দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা খাদ্য বিভাগ।

দুদকের কাছে হস্তান্তরকৃতরা হলেন- গাবতলী উপজেলার সাবেকপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. শফিকুল, গুদামের নৈশ প্রহরী সাদেকুল ইসলাম ও চাল ব্যবসায়ী আমজাদ হোসেন।

জানা গেছে, শুক্রবার সকালে সাবেক পাড়া খাদ্য গুদাম থেকে ট্রাকে চাল লোড করার সময় পুলিশ ট্রাকসহ ৩০০ বস্তা চাল ও গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুলকে আটক করে পরে গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম ও চাল কিনতে আসা ব্যবসায়ী আমজাদ হোসেনকেও পুলিশ আটক করে।

এই ঘটনায় গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ আটক ৩জনের নামে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু থানা পুলিশ সেই অভিযোগ মামলা হিসেবে রেকর্ড না করে তাদের ৩জনকে দুদকের কাছে হস্তান্তর করে।

গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি শনিবার থেকে কাজ শুরু করবে।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, থানা পুলিশের কাছ থেকে অভিযুক্ত ৩জনকে বুঝে নেয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জব্দকৃত ৩০০ বস্তায় ১৫ মেট্রিক টন চাল সরকারি খাদ্য গুদাম থেকে আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন আইনে তাদের নামে মামলা দায়ের করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.