Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি সরকারি দলের ছাত্র ও যুবকদের রন্ধে রন্ধে দুর্নীতি : কর্নেল অলি
রাজনীতি

সরকারি দলের ছাত্র ও যুবকদের রন্ধে রন্ধে দুর্নীতি : কর্নেল অলি

By Saiful IslamSeptember 17, 20192 Mins Read

সরকারি দলের ছাত্র ও যুবকদের রন্ধে রন্ধে দুর্নীতি : কর্নেল অলি

Advertisement

রাজনীতি ডেস্ক : লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি দলের ছাত্র ও যুবকদের রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কর্মকান্ড জাতিকে হতবাক করেছে। তিনি দেশের বৃহত্তর স্বার্থে অনতিবিলম্বে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ও জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের দাবি জানান। সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়েছেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, রূপপুরের বালিশ কান্ড, স্বাস্থ্যা মন্ত্রণালয়ের দুর্নীতি, ফরিদপুর হাসপাতালের পর্দা কান্ড, খাগড়াছড়ির ডেউ টিনসহ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরকার জানে মা’দক ব্যবসার সঙ্গে কারা জড়িত, ব্যাংকের টাকা লুটের সঙ্গে কারা জড়িত, শেয়ার কেলেঙ্কারির সাথে কারা জড়িত। প্রায় আড়াই লাখ হাজার কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে নিশ্চই সরকার এ ব্যাপারে অবগত আছেন। অদ্যবদি কোন বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে অতিতে কোন সরকার ব্যবস্থাা গ্রহণ করেনি। যার ফলশ্রুতিতে সরকারি দলের ছাত্র ও যুবকদের রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে।

তিনি বলেন, বিগত কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে দলীয়করণ এবং রাজনীতি করণের ফলে অদক্ষ শিক্ষকরা ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরব হারাতে বসেছে। এখন কোনো সম্মানজনক অবস্থানে নেই। অন্যান্য পাবলিক বিশ্বদ্যালয়ের একই অবস্থা। বেসরকারি বিশ্ববিদ্যালগুলোতে সঠিক নীতিমালা না থাকার কারণে শিক্ষার মান নিম্নমুখী। ইদানিং আমরা লক্ষ্য করেছি শিক্ষা অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে অবৈধ টাকা অর্জনের জন্য ছাত্রলীগের সোনার ছেলেরা লিপ্ত হয়েছে। এ ক্ষেত্রে যুবলীগ, আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও পিছিয়ে নেই।

কর্নেল অলি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে অনতিবিলম্বে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গ্রেফতার করা হোক। একই সঙ্গে তিনি যাদের ঘুষ দিয়েছেন ছাত্রলীগের সেই নেতাদের গ্রেফতার করা হোক। এই দুর্নীতির ব্যাপারে তথ্য ফোনালাপে প্রকাশ পেয়েছে। সুতরাং নতুন ভাবে কোন সাক্ষী ও প্রমাণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সূত্র : ইনকিলাব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026

Latest News

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa