
তবে ওই ওয়াজ মাহফিল কবে অনুষ্ঠিত হয়েছিল তা জানা যায়নি। আজহারী বলেন, ‘দেশ ভালো চলুক, শান্তিতে চলুক। দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক– আমরা এটি চাই। আমরা সাধারণ মানুষ, এত রাজনীতির প্যাঁচগোজ বুঝি না।’
‘আমরা চাই শান্তি। আমরা চাই দুবেলা দুমুঠো ভাত। আমাদের সিকিউরিটি (নিরাপত্তা) আর আমাদের ইসলাম।’
তিনি বলেন, ‘যে দেশে আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ওঠে, আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই।’
জনপ্রিয় এই বক্তা আরও বলেন, ‘আমরা চাই– আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক। আমার নবীর (স.) সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা যেন কারও কলিজায় না হয়।’
‘সাধারণ জনগণ হিসেবে কি এতটুকু চাওয়া-পাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা-নেত্রীদের কাছে শুধু এটিই চাই।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



