Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ফুটবল সরে দাঁড়ালেন রুহুল আমিন
খেলাধুলা ফুটবল

সরে দাঁড়ালেন রুহুল আমিন

By Saiful Islamফেব্রুয়ারি 18, 20202 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে বেশ ক’বছর ধরে দৌঁড়-ঝাপ করছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক, জেলা ও বিভাগীয় ফুটবল সংগঠক পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সমানে রেখে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে আলোচনায় আছেন তিনি।

এই সময়ে বাফুফে সভাপতি পদে প্রার্থী হতে নির্বাচনের মাঠ চষে বেড়িয়েছেন এই ফুটবল সংগঠক। রাজধানী ঢাকা থেকে জেলা শহর এমনকি অজোঁপাড়াগাঁয়েও গেছেন ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে। কিভাবে দেশের ফুটবলকে উন্নতীর শিখরে পৌঁছে দেয়া যায় তার উপায় খুঁজে বেড়াচ্ছেন সারাক্ষণ। কিন্তু হঠাৎ করেই তরফদার রুহুল আমিন ঘোষণা দেন তিনি বাফুফের আসন্ন নির্বাচন সরে দাঁড়ালেন। ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় ক্রীড়াঙ্গনে এই খবরটি হাওয়ায় ভেসে বেড়ালেও গতকাল তা পরিষ্কার হয়ে যায়।

আনুষ্ঠানিকভাবে জানা যায়, সত্যিই বাফুফে নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তরফদার মো. রুহুল আমিন। এদিন তিনি নিজেই বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে আলোড়ন সৃষ্টি হয় দেশের ফুটবলাঙ্গনে। জানা যায়, রুহুল আমিন নাকি বাফুফের বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে ফোন করে বলেন যে, তিনি নির্বাচন করবেন না। রুহুল আমিনের এমন ঘোষণায় আগেরদিন সন্ধ্যায় ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল- বাফুফে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে এতদিন প্রচরণা চালিয়ে কেন সরে গেলেন তরফদার? এই প্রশ্নের উত্তর দিতেই কাল দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক।

মহাখালীস্থ রূপায়ন সেন্টারে নিজ ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তরফদার রুহুল আমিন বলেন, ‘বাফুফের নির্বাচনকে কেন্দ্র করে চরম অস্থিরতার সৃষ্টি হয়েছে। কাজী সালাউদ্দিনের পক্ষের লোকজন নানা ধরনের কথা বলছেন। আমার পক্ষের লোকজনও নানা ধরনের কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। তাই মনে হয়েছে, সভাপতি পদে আমার নির্বাচন করাটা দেশের ফুটবলের জন্য শুভ হবে না। তাই ফুটবলের স্বার্থেই আমি সভাপতি পদে নির্বাচন করব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। নির্বাচন করা সবার গণতান্ত্রিক অধিকার। আমার সংগঠনের কেউ করলেও করতে পারেন। আর আমি সভাপতি পদে নির্বাচন না করলেও নির্বাচনী মাঠ ছাড়ছি না। কারা কোন পদে নির্বাচন করবেন সেটা আমরা পরবর্তীতে ঠিক করব।’

সাংবাদিকদের প্রশ্ন ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাননি, এটার কোনো প্রভাব এখানে পড়েছে কিনা? এ প্রশ্নের উত্তরে রুহুল আমিন বলেন, ‘না, ওটা রাজনৈতিক বিষয়, এটা ক্রীড়াঙ্গনের বিষয়। দুটোর মধ্যে কোনো যোগসাদৃশ্য নেই। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ সংবাদ সম্মেলনে বাফুফের বর্তমান কমিটির অন্যতম সহ-সভাপতি মহিউদ্দিন মহি ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল সংগঠক পরিষদ এবং বাংলাদেশ ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

জুন 19, 2026
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

জুন 18, 2026
নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

জুন 18, 2026
Latest News
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa