Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সর্বনাশা ‘পেণ্ডে আলী দালাল’
জাতীয়

সর্বনাশা ‘পেণ্ডে আলী দালাল’

By Protik Hossainজুলাই 28, 2019Updated:জুলাই 28, 20194 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রচার আছে, নৌপথে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার মূল হোতা এক দালাল, নাম তার পেণ্ডে আলী। এই দালালের প্রতারণার শিকার ২৫ জন বাংলাদেশি শ্রমিকের দেখা মিলল কুয়ালালামপুরের পান্ডান ইন্দার এলাকায়। টাকা দিয়েও বৈধ হতে পারেননি এই ২৫ জনের একজন শহিদুল ইসলাম। তিনি জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়ার নওয়াব আলীর ছেলে। এই প্রতিবেদকের অনুসন্ধানে বেরিয়ে আসে তার নানা কাহিনি।

শহিদুলকে বৈধ করার কথা বলে প্রথমে চার হাজার রিংগিত নেন পেণ্ডে আলী। আজিন্দা রেনচেং কম্পানির নামে মাইইজির রসিদ দেওয়া হয়। ভিসাসহ পাসপোর্ট হাতে পেলেই আরো পাঁচ হাজার রিংগিত দেওয়ার কথা হয়। কিন্তু মাসের পর মাস যায়, ভিসা আর লাগে না, পেণ্ডে আলীকেও পাওয়া যায় না। খোঁজ নিয়ে শহিদুল জানতে পারেন, মাইইজির রসিদ দেওয়া হলেও কোনো টাকাই জমা দেননি পেণ্ডে আলী। রসিদটি ১ সেপ্টেম্বর ২০১৬ তারিখের। রিহায়ারিং সিরিয়াল নম্বর ৬০৭৮০৯-টি এবং ইনভয়েস নম্বর-ইএমএম/পিটি১৪৭১৫২২৪২১৬১৫। শহিদুলের নামে টাকা জমা দেওয়া হয়েছে ইনস্যুরেন্স বাবদ ২৮৬.৫২ রিংগিত, নিবন্ধন বাবদ ৮০০ রিংগিত মোট এক হাজার ৮৬.৫২ রিঙ্গিত। শহিদুল বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি সেটা ভুয়া মাইইজি রসিদ।’

পেণ্ডে আলীর প্রতারণার শিকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মো. শহিদুল। কুয়ালালামপুরের পান্ডান ইন্দার ৯, জালান ৬/১০-এর আজিন্দা রেনচাং এসডিএন ডিএইচডি নামক একটি প্রতিষ্ঠানের মালিক মো. শহিদুলকে কৌশলে ফাঁসিয়ে তাঁর প্রতিষ্ঠানের তথ্য চুরি করেন পেণ্ডে আলী। গত ১০ অক্টোবর সশরীরে গেলে শহিদ নথিপত্র দেখিয়ে পেণ্ডে আলীর প্রতারণার কিছু প্রমাণ তুলে ধরেন। মালয়েশিয়ার জহুর বারুর কুলা পুলিশ স্টেশনে চলতি বছরের ১০ এপ্রিল পেণ্ডে আলীর বিরুদ্ধে একটি মামলাও করেন শহিদুল। ওই মামলার তদন্ত করছেন পুলিশ অফিসার মুহাম্মদ রিদোয়ান তান বিন আব্দুল্লাহ।

পেণ্ডে আলীর প্রতারণার আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে কালের কণ্ঠ’র অনুসন্ধানে। মালয়েশিয়ার জহুর বারুর কুলা এলাকার অ্যালকমেক্স রিসোর্সেস (এম) এসডিএন বিএইচডি কম্পানি। সার্টিফিকেট অনুযায়ী এটি কম্পানির ব্যাবসায়িক ঠিকানা দেওয়া হয়েছে জহুর বারুর ৫৭-এ জালান পাহলাওয়ান ১ তামান উঙ্গাকু তুন আমিনাহ ৮১৩০০ স্কুদাই জহুর মালয়েশিয়া। প্রতিষ্ঠানটি নিবন্ধন করা হয়েছে ২০১০ সালের ২৫ জানুয়ারি; কম্পানি নম্বর ৮৮৭৫৪২-ডাব্লিউ। আর নিবন্ধন করা হয়েছে কুয়ালালামপুরের ৪.৩২ চতুর্থ তলা পেরতামা অফিস টাওয়ার কমপ্লেক্স, জালান টয়ংকু আব্দুর রহমান, কুয়ালালামপুর ঠিকানায়। অ্যালকমেক্স রিসোর্সেস নামের কম্পানিটির সার্টিফিকেট ঘেঁটে দেখা যায়, তিনজন পরিচালক রয়েছেন কাগজে-কলমে—মো. মজিব বিন আব্দুল রহমান, উশরি বিন ননিআজনি ও আলী হোসেন মো. হাবিবুর রহমান। আলী হোসেন মো. হাবিবুর রহমানই মালয়েশিয়ায় পেণ্ডে আলী নামে পরিচিত। তিনি এই কম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন। তবে সাবেক চারজন পরিচালক ও একজন কম্পানি সেক্রেটারির নাম উল্লেখ রয়েছে প্রফাইলে। সাবেক চারজন পরিচালকের মধ্যে তিনজনই মালয়েশিয়ান, আর একজন বাংলাদেশি, নাম মিজানুর রহমান।

কম্পানি সার্টিফিকেটের ঠিকানা ধরে সরেজমিনে গিয়ে ৮ অক্টোবর অ্যালকমেক্স নামের কোনো কম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। সেই ঠিকানায় দেখা গেছে ইন্ডিয়ান সেলুন আর বিউটি পার্লার। একইভাবে কুয়ালালাপুরের ৪.৩২ পেরতামা অফিস টাওয়ার কমপ্লেক্সের চতুর্থ তলা, জালান টয়ংকু আব্দুর রহমান, কুয়ালালামপুর ঠিকানায় গিয়েও অ্যালকমেক্স রিসোর্সেসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ভুয়া ঠিকানা ব্যবহার করে অ্যালকমেক্স রিসোর্সেস কম্পানির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পেণ্ডে আলী। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এমন কাগজে-কলমে নামসর্বস্ব এই প্রতিষ্ঠানে জিটুজি প্লাস পদ্ধতিতে ২০১৮ সালে বাংলাদেশ থেকে ৫০ জনের বেশি কর্মী আনা হয়েছে। তারা কাজ করছে অন্য কম্পানিতে।

মালয়েশিয়ায় অবৈধ হয়ে কষ্টে দিনাতিপাত করা ১৮৫ জন শ্রমিকের সঙ্গেও প্রতারণা করেছেন পেণ্ডে আলী। দীর্ঘদিনের পলাতক জীবন থেকে মুক্তি পেতে বৈধকরণের জন্য তারা হাড়ভাঙা পরিশ্রমে জমানো এবং দেশের বাড়ি থেকে আনা টাকা তুলে দেয় পেণ্ডে আলীর হাতে। কিন্তু যে প্রতিষ্ঠানের নামে ভিসা করার কথা, সেটি না করে অন্য একটি প্রতিষ্ঠানের নামে ভিসার আবেদন করে। শেষ পর্যন্ত সেটিও হয়নি। সব টাকা হাতিয়ে তিনি পালিয়ে যান। নিজেদের শেষ সম্বলটুকু তুলে দিয়ে প্রতারিত শ্রমিকরা আরো মারাত্মক কষ্টে পড়ে যায়। সরেজমিনে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে তাদের দুর্দশার কথা এ প্রতিবেদকের কাছে তুলে ধরে।

(মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের আজ যে দুর্দশা চলছে, তার পেছনে দালালদের ভূমিকা অন্যতম—কালের কণ্ঠ’র অনুসন্ধানে সেটা স্পষ্ট হয়েছে। পেণ্ডে আলী, কমল দাস, নুরুল ইসলাম, হুমায়ুন কবীরদের মতো অনেক দালালের অপতৎপরতার কথা জানা গেছে। মালয়েশিয়ায় বসে নিজ দেশের শ্রমিকদের ছলে-বলে-কৌশলে শোষণ করে করে তারা আজ অঢেল সম্পদের মালিক। এই দালালদের নিয়ে আমাদের অনুসন্ধান চলছে। শেষ হলেই পরবর্তী সময়ে সেই প্রতিবেদন আমরা পাঠকের সামনে তুলে ধরব)।

(হায়দার আলীর অনুসন্ধানী প্রতিবেদন ‘দালালেই সর্বনাশ শ্রমিকের’ থেকে নেয়া)
সূত্র : সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

জুন 13, 2026
Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

জুন 13, 2026
ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

জুন 13, 2026
Latest News
zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

বৃত্তি

আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশ হতে পারে প্রাথমিক বৃত্তির ফল

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa