Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সর্বাত্মক লকডাউনে বৃহত্তর স্বার্থে সবাই ঘরে থাকুন: ওবায়দুল কাদের
জাতীয় স্লাইডার

সর্বাত্মক লকডাউনে বৃহত্তর স্বার্থে সবাই ঘরে থাকুন: ওবায়দুল কাদের

By Hasan MajorApril 11, 20213 Mins Read

সর্বাত্মক লকডাউনে বৃহত্তর স্বার্থে সবাই ঘরে থাকুন: ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা ছাড়া সবাইকে বৃহত্তর স্বার্থে ঘরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করে। ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন। এ সময় জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে আমাদের বৃহত্তর স্বার্থে।

ওবায়দুল কাদের আজ রোববার তাঁর সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।
১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রথম ধাপের বা চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে সমন্বিত ভাড়ার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে এবং দুরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এই সংকটকালে দেশের মানুষকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধির প্রতি সামান্য অবহেলা আমাদের চিরচেনা জীবন থেকে ছিটকে দিতে পারে। হয়ে যেতে পারে পরিবার-পরিজন আত্মীয়-স্বজনের এই মায়াময় পৃথিবী অচেনা।

জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন, ভরসা রাখুন ¯্রস্টার প্রতি। সকলের প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিশ্চয়ই এ মহামারি থেকে উত্তরণ ঘটিয়ে আবারও ফিরবে পৃথিবী নিজ রূপে।

আওয়ামী লীগ নাকি নিজস্ব ইতিহাস তৈরি করছে, বিএনপি নেতাদের এমন অবান্তর অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের নিজস্ব ইতিহাস তৈরির কোন কারখানা নেই,আওয়ামী লীগ ইতিহাসের মীমাংসিত সত্যের প্রতি শ্রদ্ধাশীল এবং এর চর্চা অনুসরণ করে।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পূর্বাপর ইতিহাস বিকৃতিভাবে উপস্থাপন করা হয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ককে বাদ দিয়ে রচনা করতে চেয়ছিলো খন্ডিত ও বিকৃত ইতিহাস।

তিনি বলেন, ইতিহাসের নায়কদের বিএনপি ভিলেনে রূপ দেওয়ার অপচেষ্টা করেছিলো,তারা স্বাধীনতার ঘোষণা পাঠককে ঘোষক বানাতে চেয়েছিলেন। ইতিহাসের ফুটনোটকে তারা ইতিহাসের নায়ক বানাতে চেয়েছিলেন।

ওবায়দুল কাদের বলেন, হাতের তালু দিয়ে যেমনি সূর্যকে ঢাকা যায় না, তেমনি স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল। যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিলো, আজ তাদের স্বরুপ উন্মোচিত হচ্ছে। তাইতো তারা বেপরোয়া হয়ে উঠেছে, শুরু করছে পুরনো খেলা এবং চর্চা করছে অগণতান্ত্রিক আচরন।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন – বিআরটিসি’র ২৪২ জন কর্মকর্তা কর্মচারীর জন্য তিন কোটি টাকার গ্রাচুইটি প্রদান এবং মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এসময় মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটিসিকে এগিয়ে নিতে এর বহরে সহ¯্রাধিক বাস ও ট্রাক সংযোজনসহ নানান উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, এখন প্রয়োজন বিআরটিসি’র নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa