Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

By Hasan MajorMarch 22, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ জাপান সরকার।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।

সাক্ষাৎ শেষে জাপানী রাষ্ট্রদূতের উদৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জাতীয় বার্তা সংস্থা বাসসকে জানান, ‘জাপান সরকার বাংলাদেশের মেট্রোরেল এবং তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন প্রকল্প কাজ করছে এবং এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বাংলাদেশের আথর্-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে পেরে তার দেশ জাপান গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে জাপানের সম্রাট নারুহিতোর শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।

তিনি জাপানের সম্রাটের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশের উন্নয়নে দেশ ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করেন।

বৈঠককালে জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে জাপানের অবদান তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে শহর ও পল্লী এলাকায় জাপানের উন্নয়ন সংস্থা – জাইকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এছাড়া রাষ্ট্রপ্রধান কোভিড-১৯ মোকাবেলায় টিকাসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের ক্ষেত্রে জাপান সরকারের আন্তরিক সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আবদুল হামিদ বলেন, আমাদের স্বাধীনতার পরপরই ১৯৭৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কের যে সূচনা হয়েছিল তা আজ ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।

ভবিষ্যতে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অব্যাহত আন্তর্জাতিক উন্নয়নে জাতীয় জাপান বাংলাদেশের রাখবে সহযোগিতা স্লাইডার
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.