Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজাতে চায় আওয়ামী লীগ
জাতীয় রাজনীতি স্লাইডার

সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজাতে চায় আওয়ামী লীগ

By Hasan MajorOctober 17, 20193 Mins Read

এডিট

Advertisement
কাদির কল্লোল, বিবিসি বাংলা (ঢাকা) : বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের যুব সংগঠন যুবলীগসহ সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।

দলটির নেতারা বলেছেন, দুর্নীতি বিরোধী অভিযানে ক্যাসিনো বাণিজ্য এবং টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে যুবলীগসহ তাদের কয়েকটি সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন। এই পটভূমিতে বিতর্কিতদের বাদ দিয়ে সহযোগী সংগঠনগুলোতে নতুন নেতৃত্ব আনার জন্য নভেম্বরে কাউন্সিল করা হচ্ছে।

আওয়ামী লীগের নেতারা উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দলের সভানেত্রী হিসেবে এবার অনেকে বেশি যাচাই করে সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব বাছাই করবেন বলে তাদের ধারণা।

তবে মুল দলের নেতৃত্ব আইন অনুযায়ী সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃত্ব বাছাই করতে পারেন কিনা- এই প্রশ্ন এখন অনেকে তুলছেন।

দুর্নীতি বিরোধী অভিযানে অবৈধ ক্যাসিনো বাণিজ্য এবং টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে যুবলীগ এবং কৃষক লীগের কয়েকজন নেতা গ্রেফতার হয়েছে। আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাদের ব্যাপারেও কঠোর অবস্থানের কথা তুলে ধরা হচ্ছে সরকারের শীর্ষ পর্যায় থেকে।

কিন্তু আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। এসব সংগঠনের সাথে মুল দলের সম্পর্ক নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এমন প্রেক্ষাপটে সংগঠনগুলোর বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার কথা বলা হচ্ছে।

আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আকতার বলছিলেন, এখনকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের মুল দলের নেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন।

“কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে বিধায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সংগঠনগুলোর ভিতরে যারা অন্যায়গুলো করেছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিচারের সম্মুখীন করছেন।এবং সহযোগী সংগঠনগুলোকে আবার ঢেলে সাজানোর চিন্তা করছেন। চারটি সহযোগী সংগঠনের যে কাউন্সিল হতে যাচ্ছে, সেগুলোর নেতৃত্বে বিশাল পরিবর্তন আপনারা দেখবেন।এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”

তিনি আরও বলেছেন, “আমাদের নেত্রী যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজে নেতৃত্ব যাচাই বাছাই করবেন।উনি গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং উনার নিজস্ব কিছু উইং আছে, এগুলো কাজে লাগিয়ে তিনি তথ্য সংগ্রহ করে যাকে সভাপতি-সম্পাদক হিসেবে দায়িত্ব দেবেন, তাদের ক্ষেত্রে পূর্বের তুলনায় বেশি যাচাই করবেন আরকি।”

যে সংগঠনগুলোর নেতৃত্ব বিতর্কের মুখে পড়েছে বা বিভিন্ন অভিযোগ উঠেছে, এখন এই সহযোগীদের কাউন্সিল করে নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। যুবলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এবং শ্রমিক লীগ- এই চারটি সংগঠনের কাউন্সিল হবে নভেম্বর মাসে।

এদিকে, ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগের কয়েকজন ধরার পরার পর সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও ব্যাংক হিসাব জব্দ এবং তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করাসহ কিছু ব্যবস্থা নিতে দেখা গেছে।

কাউন্সিল সামনে রেখে যুবলীগের নেতারা রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন। সেই সাক্ষাতে সংগঠনটির চেয়ারম্যানসহ বিতর্কিতদের নেয়া হচ্ছে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, তাদের নেত্রী স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব চাইছেন, সেটা অনুভব করে সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলে প্রতিনিধিরা নেতৃত্ব নির্বাচন করবেন বলে তারা মনে করেন।

“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে চিন্তা এবং দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে, স্বচ্ছ ভাবমূর্তির কোনো অনৈতিক কাজে জড়িত থাকা যাবে না, এমন নেতৃত্ব তিনি চান। কাউন্সিলররা নেত্রীর চিন্তা বিবেচনায় নিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন।”

ছাত্রলীগ এবং শ্রমিক লীগকে আওয়ামী লীগ তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে দেখে থাকে। তাদের গঠনতন্ত্র অনুযায়ী এই দু’টি সংগঠনের স্বাধীনভাবে কাজ করার কথা।

সেজন্য সম্প্রতি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সরিয়ে দেয়ার বিষয়টি শেখ হাসিনা

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা করেছেন। কিন্তু তাদের পদত্যাগ করতে বলার পর তারা সেটা করেছেন-এই বিষয়টি দৃশ্যমান।

যুবলীগসহ ৭টি সহযোগী সংগঠনকে স্বীকৃতি দেয় আওয়ামী লীগ। এই সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব কাউন্সিল নির্বাচন করার কথা বলা হয়।

তবে কার্যত এসব সংগঠনের নেতৃত্ব ঠিক করার দায়িত্ব দেয়া হয় মুল দলের শীর্ষ নেতৃত্বের ওপর।

সুশাসনের জন্য নাগরিক সুজনের গবেষক দিলীপ কুমার সরকার বলছিলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলগুলো সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠনে হস্তক্ষেপ করতে পারে না।

কিন্তু তা মানা হচ্ছে না বলে তারা গবেষণায় পাচ্ছেন।

আওয়ামী লীগের নেতারা বলেছেন, তারা গণপ্রতিনিধিত্ব আদেশের সাথে সংগতি রেখে সংগঠনগুলো গঠনতন্ত্র সংশোধন করেছেন। সেগুলো মেনেই তারা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Home Minister

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

July 16, 2026
প্রতিমন্ত্রী টুকু

‘জুলাই সনদের’ সব অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

July 16, 2026
আইজিপি

অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ : আইজিপি

July 16, 2026

Latest News

Home Minister

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী টুকু

‘জুলাই সনদের’ সব অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

আইজিপি

অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ : আইজিপি

জামায়াত আমির

নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে : জামায়াত আমির

স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Sagor

ঘনীভূত হতে পারে লঘুচাপ, জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa